ফুলতলায় নির্বাচনে কর্মীসভা অনুষ্ঠিত

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলার আলকা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩নং ওয়ার্ডের নির্বাচনকে সামনে রেখে সোমবার করিমুনেচ্ছা মডেল স্কুল এন্ড কলেজ হলরুমে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মাহাবুব সরদার বুলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা ফজলে খোদা বাচ্চু, সরদার হাফিজুর রহমান, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, ডা. শফি উদ্দিন মোল্যা, প্রভাষক গৌতম কুন্ডু, সরদার নুরুজ্জামান, নূর মোহাম্মদ মোল্যা, সাবেক অধ্যাপক মোঃ আঃ রউফ, বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু প্রমুখ। সভায় বক্তারা আসন্ন ইউপি নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সরদার আব্দুর রহমানকে জয়যুক্ত করার আহ্বান জানান।