ঝিকরগাছায় জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে ঝিকরগাছা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাড়িয়াদেয়াড়া গ্রামে দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। স্থানীয় আনসার ভিডিপি কার্যালয়ে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার আলী, আওয়ামীলীগ নেতা খাইরুল হুদা রাসেল ও প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ। এসময় আওয়ামীলীগ নেতা আব্দুল হাই রাসেল, ইউপি সদস্য তবিবর রহমান উজ্জল, আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন।