যশোরের পল্লীতে দুই গস্খামবাসীর সংঘর্ষে ১০ জন আহত

0

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বিকেলে যশোর সদর উপজেলার পদ্মবিলা ও বানিয়ারগাতী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয় গ্রামের ১০ জন আহত হয়েছেন। আহতদের ভেতর ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হচ্ছেন- বানিয়ারগাতী গ্রামের মোশারফ হোসেনের ছেলে জুয়েল (২৬), মিজানুর রহমান (৫৫), ইয়াকুব মোল্যার ছেলে আলামিন (২০), বাবুল হোসেনের ছেলে আরিফ (১৭), আহম্মদ আলীর ছেলে হাফিজ (২৬), একই গ্রামের ফিরোজ (২৫)। অপরদিকে, পদ্মবিলা গ্রামের গফুর মোল্যার পুত্র আবু হানিফ (৩৫), আবুল মজিদ মোল্যার দু’পুত্র সোহাগ (২২), বিল্লাল (২৪) ও কাদের মোল্যার পুত্র রমজান আলী (২৯)। আহতরা জানিয়েছেন, পদ্মবিলা ও বানিয়ারগাতী গ্রামের মধ্যবর্তী স্থানে মান্দারের বিল নামে একটি বিল রয়েছে। গতকাল বেলা ১১টার দিকে পদ্মবিলা গ্রামের লোকজন বিল পাল হয়ে বানিয়ারগাতী গ্রামে বিলের পাশে ভেড়িতে ঘাস কাটতে যায়। তখন বানিয়ারগাতী গ্রামের মিজানের সাথে তাদের গোলযোগ হয়। বিকেল ৫টার দিকে উভয় গ্রামের লোকজন ভেড়ির পাশে সমবেত হয় এবং সকালের ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে দু’পক্ষের ১০ জন আহত হন। আহতদের গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে জুয়েলের অবস্থার অবনতি ঘটে। তখন তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।