যশোরে মাদকদ্রব্যসহ ৮ জন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্যসহ ৮ জন আটক হয়েছেন। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করে।আটক ব্যক্তিরা হলেন, যশোর শহরের বেজপাড়া মেইন রোডের মৃত মাসুদ চৌধুরীর ছেলে নাসির উদ্দিন, পশ্চিম বারান্দী খালধার রোডের আবুল কাশেম নিকারীর ছেলে হাসান, শহরতলীর ঝুমঝুমপুর কাব মোড়ের শাজাহান মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইউসুফ আলী, খোলাডাঙ্গা গাজীপাড়ার মৃত আব্দুল গনি গাজীর ছেলে আক্তারুজ্জামান তোতা, সদর উপজেলার কচুয়া খানপাড়ার মৃত ফসিয়ার রহমান খানের ছেলে নজরুল ইসলাম খান, চুড়ামনকাটি হঠাৎপাড়ার সামছুদ্দিন মন্ডলের ছেলে আলম মন্ডল, আরিচপুর গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে ইরফান হোসেন ও পুলেরহাট মন্ডলগাতি এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে গোলাম সরোয়ার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম গত রোববার দুপুরে সদর উপজেলার হাশিমপুর বাজারের একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে অভিযান চালায়। এ সময় দোকান মালিক নজরুল ইসলাম খানকে ১০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ আটক করা হয়। রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হালসা গ্রাম থেকে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইরফান হোসেনকে আটক করে ডিবি পুলিশ। বিকেলে যশোর টাউন হল ময়দানের পাশের একটি চায়ের দোকানের সামনে থেকে ২২ পিস ইয়াবাসহ গোলাম সরোয়ারকে আটক করে সদর ফাঁড়ির পুলিশ। সন্ধ্যায় শহরের পাইপপট্টি এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ নাসির উদ্দিনকে আটক করে সদর ফাঁড়ির পুলিশ। একইদিন রাত ১০টার দিকে শহরতলীর ঝুমঝুমপুর কাব মোড়ের ইমামুলের চায়ের দোকানের সামনে থেকে ইউসুফ আলীকে একশ’ গ্রাম গাঁজাসহ আটক করে চানপাড়া ক্যাম্পের পুলিশ। পরদিন সোমবার সকালে সদর উপজেলার চুড়ামনকাটির হঠাৎপাড়ার নিজ বাড়ি থেকে ৩শ’ গ্রাম গাঁজাসহ আলম মন্ডলকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। একইদিন সকালে শহরতলীর খোলাডাঙ্গা গাজীপাড়ার নিজ বাড়ি থেকে আক্তারুজ্জাান তোতাকে আড়াইশ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। ভোরে শহরের বেজপাড়া বনানী রোডের ‘নাজির শংকরপুর আঞ্চলিক কমিউনিটি পুলিশিং’ কমিটির অফিসের সামনে থেকে ২৫ পিস ইয়াবাসহ হাসানকে আটক করে কোতয়ালি থানার পুলিশ।