সহকর্মীকে দেখতে যশোরে যান কেশবপুর প্রেসকাব নেতৃবৃন্দ

0

ষ্টাফ রিপোর্টার,কেশবপুর(যশোর)॥ কেশবপুর প্রেসকাবের ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক শেখ শাহিনুর রহমান যশোর জেনারেল হাসপাতালের করোনারি ইউনিটে চিকিসাধীন রয়েছেন। রোববার সকালে চিকিৎসাধীন সাংবাদিককে দেখতে কেশবপুর প্রেসকাব নেতৃবৃন্দ হাসপাতালে যান এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন কাব সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, কোষাধ্যক্ষ শামসুর রহমানসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।