সাতক্ষীরায় তারেক রহমানের জন্মবার্ষিকী পালিত

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহঙ্কার তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে সোমবার শহরের এফসি মার্কেটের পাশে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এস এম মনজুর মোরশেদ মিলন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ আবু রায়হান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমান আলো, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ও কালিগজ্ঞ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা শহর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শিবলুর রহমান প্রমুখ।