বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় নড়াইলে দোয়া মাহফিল

0

নড়াইল সংবাদদাতা॥ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় নড়াইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার বাদআসর শহরের আলাদাতপুর এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী, সিনিয়র সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেল, যুগ্মসাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহদফতর সম্পাদক রাশেদুজ্জামান, জেলা ছাত্রদল সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, জেলা যুবদলের সহসভাপতি শাহজাহান সিদ্দিকী টিটো, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মআহবায়ক আরিফুজ্জামান মিলন, যুগ্মআহবায়ক রিয়াজুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, যুগ্মআহবায়ক রাসেল বিশ্বাস, পৌর যুবদলের আহবায়ক জাবেদুল হক, জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি বিপ্লব হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী, যুগ্মআহবায়ক খোকন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হাসান, যুগ্মআহবায়ক লিয়ন সিকদার, নড়াইল পৌর ছাত্রদলের সদস্য সচিব জয়নুল আবেদীন, যুগ্মআহবায়ক সোহাগ শেখ প্রমুখ।