ফুলবাড়ীগেটে জেলহত্যা দিবসে আ.লীগের আলোচনা সভা

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ জেলহত্যা দিবস উপলক্ষে খুলনা নগরীর ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ীগেট বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুর রহমান লিংকন। ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফার সভাপতিত্বে আলোচনা করেন, সাবেক ছাত্রলীগ ফোরাম নেতা আবু হেনা বাবলু, খানহাহান আলী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রুপম, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুমা খন্দকার মুন্নি, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, গোলাম রসুল, মোড়ল মুজিবর রহমান, তরিকুজ্জামান মনির, আব্দুল্লাহ ফকির প্রমুখ। পরে ১৯৭৫ সালের ৩ নভেম্বর নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।