শার্শায় ছাত্রদলের ঈদ উপহার বিতরণ

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক তত্ত্বাবধায়নে করোনাভাইরাসে কর্মহীন অসহায় পরিবার ও ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৩টায় বেনাপোল পৌর, বেনাপোল ডিগ্রি কলেজ ও শার্শা উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সিমাই, চিনি, কিসমিস, বাদাম, তেল ও নগদ টাকা। এ সময় শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাসুদুর রহমান মিলন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শার্শা যুবদল নেতা মনিরুল ইসলাম মনি, সাবেক ছাত্রদল নেতা মো. রায়হানুজ্জামান দিপু, মারুফুল ইসলাম, সজিব হোসেন, শরিফুল ইসলাম চয়ন, ওমর ফারুক, ইমন বিশ্বাস, শাওন, জিয়াউর রহমান বকুল, বাবু, সোহাগ, সুমন, বুলবুল, রিপন, সাগর, ইমন প্রমুখ। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, করোনায় কর্মহীন, অসহায় পরিবার ও ছাত্রদলের দরিদ্র নেতা-কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। নেতৃবৃন্দ সকল বিত্তবানদের প্রতি অসহায় কর্মহীন মানুষের পাশে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।