যশোরে ফতেপুর বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতায় দলীয় অস্বচ্ছল নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে ২০০টি পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, থানা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আঞ্জুরুল হক খোকন, বিএনপি নেতা আব্দুল জলিল, যুবদল নেতা নাজমুল হোসেন বাবুল, শফিকুল ইসলাম, কামাল হোসেন বাবু, মাহবুবুর রহমান, আজিম হোসেন, ছাত্রদল নেতা মো. আজি, মামুন হোসেন প্রমুখ।