ট্রাকের চাপায় শিশু নিহত

0

খুলনা ব্যুরো ॥ খুলনায় ট্রাকের চাপায় মীম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে রূপসা উপজেলার খুলনা-মোংলা সড়কের বাগমারাস্থ লকপুর ফিসের নামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মীম রূপসা উপজেলার নিকলাপুর গ্রামের পরিবহন সুপার ভাইজার মো. ইবরাহিম হোসেন ঝুনার মেয়ে। তারা লকপুর ফিসের সামনে একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। রূপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলাম জানান, শিশু মীম ঘটনার সময় রাস্তা পার হচ্ছিল। এসময় বালি বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যান।