স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ জাতীয় ভোক্তা-অধিকার সংরণ অধিদফতর বৃহস্পতিবার মনিরামপুর উপজেলার হাজরাকাটি বেলতলা বাজারে অভিযান চালিয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এ অভিযানে নেতৃত্ব দেন। ওয়ালিদ বিন হাবিব জানান, উপজেলার হাজরাকাঠি বেলতলা বাজারে রকি সুইট এবং রতœা মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফ্রিজের একই ট্রেতে মিষ্টি ও মাছ সংরক্ষণ করায় প্রতিষ্ঠান দুইটিকে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পার্শ্ববর্তী কেশবপুরের ত্রিমোহিনী বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়। ত্রিমোহিনী বাজারে জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো রাজু হোটেল, দত্ত মেডিকেল হল, মুন্না স্টোর এবং আসাদ স্টোর।





