কেশবপুরে পলী বিদ্যুৎ অফিসে গ্রাহকের ভিড়, ব্যাংকে বিল নেওয়ার দাবি

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর জোনাল অফিসে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা মানা হচ্ছে না। বৃহস্পতিবার সকাল ১০টায় জোনাল অফিসে দেখা যায়, শ শ নারী-পুরুষ ন্যূনতম দূরত্ব বজায় না রেখে বিদ্যুৎ বিল দিতে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছেন। ভুক্তভোগী গ্রাহকরা জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়েও তারা বিদ্যুৎ বিল দিতে পারছেন না প্রচন্ড গরমের ভেতর। তারা জানান, আগের মত ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ বিল নেওয়া হলে তাদের দুর্ভোগ কমতো। গ্রাহকদের দুর্দশা লাঘবে ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে কেশবপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, গ্রাহকদের কষ্টের কথা বিবেচনা করে কেশবপুর জোনাল অফিস ছাড়াও, উপজেলার পাঁজিয়া, ভেরচি, সাগরদাঁগি এলাকার অভিযোগ কেন্দ্রে বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য বলা হয়েছে ,যার কার্যক্রম অব্যাহত রয়েছে।