সুন্দরবনে শিকারীসহ হরিণের মাংস, চামড়া, ফাঁদ ও কাঠ উদ্ধার আটক ৫

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে হরিণ শিকারের ফাঁদ, মাংস, চামড়া ও জ্বালানি কাঠ পাচারের অভিযোগে ৫ ব্যক্তিতে আটক করেছে বনরক্ষীরা। পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ হরিণের মাংস ও চামড়া এবং বনজ কাঠ উদ্ধার করে বনরক্ষীরা। বনবিভাগ জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডিমের চর এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় একটি ট্রলার থেকে ১ হাজার ২৫০ ফুট হরিণ শিকারের ফাঁদ উদ্ধারসহ দু হরিণ শিকারীকে আটক করা হয়। শনিবার বিকেলে বন আইনে মামলা দায়ের পূর্বক আটকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলো, পিরোজপুর জেলার পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের ফজলুল হকের ছেলে মো. মনির (২৬) এবং একই উপজেলার পদ্মা গ্রামের আব্দুল খালেক মুন্সির ছেলে মো. শফিক (২৮)। অপরদিকে চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট স্টেশন সংলগ্ন বোজনখালী এলাকার মজিবুর রহমানের বাড়িতে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনরক্ষীরা সদ্য জবাইকৃত একটি চিত্রা হরিণের চামড়া আটক করে। এদিকে, শনিবার ভোর রাতে একটি ভাড়া চালিত ইঞ্জিন নৌকাসহ দুই ব্যক্তিতে আটক শেষে জ্বালানি কাঠ পাচারের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়।