আদ্-দ্বীন মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক

0

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ৮ম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রফেসর ইব্রাহীম লেকচার থিয়েটারে ইন্টার্ন চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় ইন্টার্ন চিকিৎসকদের শপথ বাক্য পাঠ করান শিশু বিভাগের প্রফেসর ডা. মাহমুদা হাসান। আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা ও আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক প্রফেসর ডা. মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক ও আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস এর নির্বাহী পরিচালক প্রফেসর জামালুন্নেসা, আদ্-দ্বীন মেডিকেল কলেজসমূহের উপদেষ্টা ড. আনোয়ার হোসেন মুন্সী এবং আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আফিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. সরদার মো. রেজাউল ইসলাম, গাইনী বিভাগের প্রধান প্রফেসর ডা. শামসুন নাহার , মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. খায়রুল ইমাম, পেডিয়েট্রিক বিভাগের প্রধান প্রফেসর ডা. এআরএম লুৎফুল কবীর প্রমুখ। অনুষ্ঠানে মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. আশরাফ-উজ্জামানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ইন্টার্ন চিকিৎসকদের পরিচিতি, লগ বুক প্রদান এবং নিয়মনীতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহা-পরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্যে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেন, ‘ভাল কাজ করলে সৃষ্টিকর্তা সন্তুষ্ট হন। রোগীদের সেবার মাধ্যমে ডাক্তারদের ভাল কাজ করার সুযোগ সবচেয়ে বেশি। তাই প্রতিটি মুহূর্ত ভাল কাজে ব্যয় করতে হবে।’ ভাল ডাক্তার হওয়ার পাশাপাশি ভাল মানুষ হবার আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি