কলারোয়ায় চায়ের দোকান বন্ধ রাখার কথা বলায় যুবককে পিটিয়ে জখম

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা জেলার কলারোয়ায় রাতে চায়ের দোকান বন্ধ রাখার কথা বলায় হামলায় শিকার হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সিংহলাল বাজারে। আহত ওই যুবক বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় কলারোয়া থানায় শনিবার দুপুরে একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার সিংহলাল বাজারের চায়ের দোকানি মোস্তফা রাত ৯/১০টা পর্যন্ত খুলে রেখে চা বিক্রি করছিল। বিষয়টি শুক্রবার দিনগত রাত ৮টার দিকে ওই বাজার এলাকার সচেতন যুবক হাবিবুর রহমান করোনা ভাইরাসের কারণে চায়ের দোকানদারকে সন্ধ্যার পরে দোকান বন্ধ রাখার অনুরোধ করেন। এরপরই দোকানে থাকা আবুল কালাম আজাদ, আব্দুস সালাম, রানা, আব্দুল ওহাব, সাগর হোসেন, হায়দার আলী সানা দলবদ্ধ হয়ে এলোপাতাড়ি লোহার রড় দিয়ে হাবিবুরকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় আহত হাবিবুর রহমানের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।