যশোরে মেস বা ছাত্রাবাসের ভাড়া মওকুফের দাবি জাতীয় ছাত্রদলের

0

জাতীয় ছাত্রদলের যশোর জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস ও যুগ্ম আহ্বায়ক রাসেল রানা এক যুক্ত বিবৃতিতে করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের মেস বা ছাত্রাবাসের ভাড়া মওকুফ বা সরকারি প্রণোদনার মাধ্যমে তা পরিশোধের দাবি জানিয়েছেন। শিক্ষা মন্ত্রাণালয় গত মার্চের ১৭ তারিখ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও পরে লকডাউন ঘোষণায় শিক্ষার্থীরা মেসে থেকে লেখাপড়া করতে পারছে না। নেতৃবৃন্দ বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ, সরকারি এম.এম কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি পলিটেকনিক কলেজসহ উপজেলা পর্যায়ে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। এ সকল শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ণাঙ্গ আবাসিক না হওয়ায় অধিকাংশ শিক্ষার্থী যশোর শহর, শহরতলী, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন বাসা-বাড়িতে মেস বা বাসা নিয়ে থাকেন। এই পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে ফিরে যেতে হয়েছে। বিজ্ঞপ্তি