যশোরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে যশোর জেলা কার্যালয়ে জেলা জাতীয় পার্টির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. জহুরুল হক জহির। ুবিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী, নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাকিম মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সম্মানিত সদস্য আব্বাস আলী মোল্লা, পারভিন নাহার আসা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরণ। শেষে কেক কেটে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।