ডুমুরিয়ায় গাজাঁসহ এক মাদক ব‍্যসায়ী আটক

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় গাজাঁসহ এক মাদক ব‍্যসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক গোপাল চন্দ্র রায় সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে বুধবার ডুমুরিয়া থানাধীন কৈয়া বাজারের পশ্চিম পার্শ্বে অবস্থান করাকালে রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া নামক স্থান থেকে মৃত নাজের আলী গাজীর গাজীর পুত্র জামাল হোসেন (৩৮) কে একটি নাম্বার বিহীন মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব‍্যাপারে খুলনা জেলা গোয়েন্দা শাখা খুলনার পুলিশ পরিদর্শক গোপাল চন্দ্র রায় বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।