শিরোমণি বাজারে করোনার সচেতনতামূলক প্রচারণা

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শিরোমণি বাজার পরিদর্শন ও করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা করেন। বুধবার সকাল ১০ টায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল মুকিম সরকার শিরোমণি বাজার পরিদর্শন ও করোনা ভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে সাবান, স্যাভলন, স্যানিটাইজার বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জিহাদ, পিএস মোন্তাসির মামুন, শিরোমণি কেডিএ মার্কেটের সুপারিনটেনডেন্ট মো. আব্দুল্লাহ আল নাসির বুলবুল, শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ জাকির হোসেন, মো. মোশারেফ হোসেন, সাইদুল ইসলাম, ইয়াসিন হোসেন, বাবুল হোসেন প্রমুখ।