ফেনসিডিলসহ যুবক আটক মহেশপুরে

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ বুধবার সকালে ঝিনাইদহের মহেশপুরে ৫০ ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। আটক উজ্জল হোসেন (৩৫) ঝিনাইদহ সদর উপজেলার সিতারামপুর গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের এসআই রাকিব জাগুসা উত্তরপাড়া থেকে তাকে আটক করেন। এ ব্যপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আটক উজ্জলকে আদালতে সোপর্দ করা হয়েছে।