জাগরণী চক্রের আয়োজনে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও বিতর্ক বিষয়ক কর্মশালা

0

জাগরণী চক্র ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় বৃহস্পতিবার মাগুরার শ্রীপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও বিতর্ক বিষয়ক কর্মশালা। সকালে উপজেলার শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। এতে অংশ নেয় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও স্বগত কন্ঠের পরিচালক কাজী শাহেদ নওয়াজ এবং খুলনা বিভাগীয় ন্যাশনাল ডিবেট ফেডারেশনের উপ-পরিচালক নাহিদুর রহমান দুর্জয়। প্রশিক্ষকদ্বয় শিক্ষার্থীদের মাঝে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও বিতর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। দু’টি সেশনে অনুষ্ঠিত কর্মশালা শেষে দুপুরে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম আহমেদ, জাগরণী চক্র ফাউন্ডেশনের সাংস্কৃতি ও ক্রীড়া কর্মসূচির ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়ের আহমেদ ও প্রোগ্রাম অফিসার রুহিনা শারমিন। সমগ্র আয়োজনে আর্থিক সহযোগিতা করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ)। বিজ্ঞপ্তি