ঝিকরগাছায় ডিজিটাল পোস্ট ই-সেন্টার উদ্যোক্তা ফোরামের মতবিনিময় সভা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলায় ডিজিটাল পোস্ট ই-সেন্টার উদ্যোক্তা ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা ডাকঘরস্থ ডিজিটাল পোস্ট ই-সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ডাক বিভাগ যশোর (পশ্চিম) উপ-বিভাগের পরিদর্শক মো. গোলাম সরোয়ার। সহকারী পরিদর্শক মো. কুদ্দুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা উদ্যোক্তা ফোরামের কোষাধ্যক্ষ সোহেল রানা, প্রচার সম্পাদক রানা মাহমুদ, সদস্য ইমরান হোসেন ও শাহিন আহম্মেদ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উদ্যোক্তা সাংবাদিক তরিকুল ইসলাম, সবুজ হোসেন, মফিজুর রহমান, জাহাঙ্গীর আলম সম্্রাট, মিকাইল হোসেন, মোশারেফ পারভেজ, মেহেদী হাসান শাওন, জান্নাতুল ফেরদৌস, সানজিদা আক্তার সুমি, নাজমুল হুসাইন, কামারুল ইসলাম, আব্দুস সালাম, আব্দুল মালেক প্রমুখ। সভায় প্রধান অতিথি পরিদর্শক মো. গোলাম সরোয়ার সকল উদ্যোক্তাকে নিজ নিজ কাজে মনোনিবেশ হওয়ার প্রতি গুরুতারোপ করেন। সভাশেষে উপস্থিত উদ্যোক্তাদের মতামতের ভিত্তিতে গাজিরদরগাহ ডিজিটাল পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা সাংবাদিক তরিকুল ইসলামকে সভাপতি, ঝিকরগাছা উপজেলা পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা সবুজ হোসেন, সরসকাটি ডিজিটাল পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা ইমরান হোসেন সাধারণ সম্পাদক, বাঁকড়া ডিজিটাল পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা মফিজুর রহমানকে যুগ্ম-সম্পাদক, কায়েমকোলা ডিজিটাল পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা সোহেল রানাকে কোষাধ্যক্ষ, মির্জাপুর ডিজিটাল পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা জাহাঙ্গীর আলম সম্রাটকে প্রচার সম্পাদক, মশ্মিমনগর ডিজিটাল পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা ইব্রাহিম হোসেন, শিমুলিয়া ডিজিটাল পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা সানজিদা আক্তার সুমি ও ষোলখাদা ডিজিটাল পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা মিকাইল হোসেনকে সদস্য নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা কমিটির সহ-কোষাধ্যক্ষ সোহেল রানা।