যশোর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

0

স্পোর্টস রিপোর্টার॥ যশোর জেলা ক্রীড়া সংস্থার (জেডিএসএ) নবনির্বাচিত কমিটির পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় শাম্স-উল-হুদা স্টেডিয়ামে আমেনা খাতুন গ্যালারিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেডিএসএ-র সভাপতি মোহাম্মদ শফিউল আরিফ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেডিএস-এর সহ-সভাপতি রফিকুল হাসান, পুলিশ সুপার মো. আশরাফ হোসেন, সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, সহ-সভাপতি অ্যাড. সফিউর রহমান মল্লিক, এজেডএম সালেক, আখিরুজ্জামান সান্টু, যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, অ্যাড. শহীদ আহমেদ, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ, হাসান টিটো, নির্বাহী সদস্য শেখ শামস্-উল বারী শিমুল, খায়েরুজ্জামান বাবু, সোহেল আল মামুন নিশাদ প্রমুখ।