খেলার খবর

0

করোনাভাইরাস: বাংলাদেশে স্থগিত আর্চারির আন্তর্জাতিক আসর
স্পোর্টস ডেস্ক॥ করোনাভাইরাস আতঙ্কে স্থগিত হয়ে গেছে চতুর্থ আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপস-২০২০। আগামী ২৩ ফেব্রুয়ারি টঙ্গির আর্চারি প্রশিণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রতিযোগিতাটি শুরুর কথা ছিল। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রতিযোগিতাটি স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেন। “করোনাভাইরাস আতঙ্কের কারণে অনেক দেশ প্রতিযোগী পাঠাতে রাজি হচ্ছে না। এ কারণে টুর্নামেন্টটি আপাতত স্থগিত করে দিতে হচ্ছে। এরপর আমরা বসে সিদ্ধান্ত নিব কবে নাগাদ এটি আয়োজন করা যায়।” “এবার ৩০টি দেশের দুইশরও বেশি প্রতিযোগীর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের আতঙ্কে অংশগ্রহণকারী দেশের সংখ্যা অনেক কমে যাচ্ছিল। প্রতিযোগীও নেমে আসছিল ৭০-৮০ জনে। তাই বাধ্য হয়ে আপাতত টুর্নামেন্টটি স্থগিত করে দিতে হলো।” ২০১৭ সাল থেকে আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপস আয়োজন করে আসছে বাংলাদেশ। চীনে মঙ্গলবার পর্যন্ত নতুন এ করোনাভাইরাসে এক হাজার ৮৬৮ জনের মৃত্যু হয়েছে; আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭২ হাজার ৪৩৬ জন। আক্রান্তদের মধ্যে ১২ হাজারের বেশি এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন বলেও নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ।

বিশ্বকাপ জেতা শাহাদাতের ছোবলে চাপে জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক॥ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা পেসার শাহাদাত হোসেন জিম্বাবুয়ের বিপে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়েও দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন। পর পর তিনটি উইকেট নিয়ে অতিথি দলকে বড় চাপে ফেলে দিয়েছেন তিনি। সাভারের বিকেএসপি’র তিন নম্বর মাঠে মঙ্গলবার দুই দিনের প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় জিম্বাবুয়ে। একটা পর্যায়ে দলটির সংগ্রহ ছিল বিনা উইকেটে ১০৫ রান। স্বাগতিকদের বোলিং নৈপূণ্যে স্কোরবোর্ডে আর ৪১ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়ে ফেলে অতিথি দল। এর মধ্যে তিনটি উইকেটই নিয়েছেন শাহাদাত। সপ্তম বোলার হিসেবে বল করতে আসেন তিনি। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে ক্রেইগ আরভিনকে আউট করেন শাহাদাত। এরপর ব্যক্তিগত ষষ্ঠ ওভারের প্রথম বলে রাগিজ চাকাভা ও তৃতীয় বলে টিনোটেন্ডা মুতোম্বোজির উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। লাঞ্চের পর চা বিরতিতে যাওয়ার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৫৯ ওভারে ৬ ১৮৩ রান। অপর তিনটি উইকেটের মধ্যে একটি রান-আউট। একটি করে উইকেট নেন আল আমিন ও বিশ্বকাপ জয়ী দলের অপর পেসার শরিফুল হক।

জিম্বাবুয়ের বিপে বোলিংয়ে আকবর আলিরা
স্পোর্টস ডেস্ক॥ মূল সিরিজে বাংলাদেশের বিপে একমাত্র টেস্টে মুখোমুখি হওয়ার আগে বিসিবি একাদশের সঙ্গে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে জিম্বাবুয়ে। তাতে বোলিংয়ে নেমেছে বিসিবি একাদশ। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে গা-গরমের ম্যাচটিতে স্বাগতিকদের কাছ থেকে প্রথমে ব্যাট করার সুযোগ চেয়ে নিয়েছে সফরকারীরা। মূলত, ব্যাটিং প্রস্তুতি সম্পন্নের জন্যই এমন আবদার সফরকারীদের। তা মেনে নিয়েছেন বিসিবি একাদশের অধিনায়ক আল-আমিন জুনিয়র। বিসিবি একাদশে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা দলের চার সদস্য। তারা হলেন- আকবর আলি, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন।
বিসিবি একাদশ: আল-আমিন (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলি (উইকেটকিপার), মোহাম্মদ নাঈম, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম, আমিনুল ইসলাম, শাহাদাত হোসেন ও রিশাদ হোসেন

বর্ষসেরা স্পোর্টসম্যান পুরস্কার পেলেন মেসি
স্পোর্টস ডেস্ক॥ ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের সঙ্গে যৌথভাবে এবারের লরিয়াস স্পোর্টসম্যান পুরস্কার (পুরুষ) জিতেছেন বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। নারী অ্যাথলেটদের মধ্যে টানা তৃতীয়বার এ পুরস্কার জিতলেন জিমনিস্ট সিমোনে বাইলস। ফর্মুলা ওয়ানে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন ও ছয়বারের বিশ্বসেরা ফুটবলার মেসি ২০১৯ সালে নিজ নিজ খেলায় অসাধারণ পারফরম্যান্স দেখান। কুড়ি বছরের ইতিহাসে পুরস্কারটি জেতা প্রথম ফুটবলার হলেন ৩২ বছর বয়সী মেসি। এ ব্যাপারে আর্জেন্টাইন এই তারকা এক ভিডিও বার্তায় বলেন, “দলীয় খেলা থেকে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিততে পেরে আমি সম্মানিত।” গত বছরটা দারুণ কেটেছে যুক্তরাষ্ট্রের নারী অ্যাথলেট বাইলসের। স্টুটগার্টে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঁচটি শিরোপা জিতেছেন। ছাড়িয়ে যান নিজের রেকর্ড ২৫টি স্বর্ণ জয়ের কীর্তিও। তৃতীয় লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতে উচ্ছ্বসিত তিনি।