সাংবাদিক মিথুন মাহফুজের জীবনাবসানে পাইকগাছায় শোক

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ দৈনিক আমাদের সময়ের সিনিয়র স্টাফ রিপোর্টার ও পাইকগাছা প্রেস কাবের প্রতিষ্ঠাতা সদস্য মিথুন মাহফুজ (৫৪) ইন্তিকাল করেছেন। শনিবার সকাল ১০ টায় ঢাকার বারডেম হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি পাইকগাছা কলেজের সাবেক অধ্যক্ষ এস. এম নুর আলী ও অধ্যাপক লতিফা খানমের বড় ছেলে। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকায় যোগদানের আগে দৈনিক পূর্বাঞ্চলের পাইকগাছা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। আজ সকাল ১০ টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে জানাজা শেষে সরকারি কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মিথুন মাহফুজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সাবেক এমপি অ্যাড. শেখ মো. নুরুল হক, অ্যাড. সোহরাব আলী সানা, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাপা, কমিউনিস্ট পার্টি ও পাইকগাছা প্রেসকাব নেতৃবৃন্দ।