নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু.আনোয়ার হোসেন হাওলাদার। তিনি বৃহস্পতিবার রাত ৮টার দিকে নড়াইল সার্কিট হাউজ সভাকক্ষে জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে এ ঘোষণা দেন। নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্¦ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমসহ বিভিন্ন দফরের কর্মকর্তাবৃন্দ। বিভাগীয় কমিশনার বলেন, দুর্নীতি এবং মাদকমুক্ত সমাজ গড়তে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। মাঠপর্যায়ের কর্মকর্তাদেরও দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে আপোষহীন হয়ে কাজ করতে হবে। বিভাগীয় কমিশনার শুক্রবার সকালে চিত্রশিল্পী এস এম সুলতান স্মৃতি কমপ্লেক্স, সরকারি অর্থায়নে নির্মিতব্য হাটবাড়িয়া জমিদারবাড়ি ইকোপার্ক, আউড়িয়া কমিউনিটি কিনিক এবং দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন।




