যশোরের কেশবপুরে বিদ্যুৎষ্পৃষ্টে মা ও ছেলে নিহত

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুর উপজেলার পল্লীতে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মারা গেছেন মা ও ছেলে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে টিটা বাজিতপুর গ্রামে। নিহতের নিকট আত্মীয় মুজিবুর রহমান জানান, ঘটনার সময় বাজিতপুর গ্রামের আব্দুল আলিম মোড়লের ছেলে আল আমিন (২০) বাড়ির পাশে গুতেমারির বিলে সেচ মেশিনে কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মারা যান। ঘটনার পর আল আমিনের মা জোসনা বেগম (৩৮) ছেলের জন্য ভাত নিয়ে সেচ মেশিন ঘরে গিয়ে দেখতে পান আল আমিন ঘুমিয়ে আছেন। ফলে তার (আল আমিন) গায়ে হাত দিয়ে ডাকতে গেলে তিনিও বিদ্যুৎষ্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। কেশবপুর থানা পুলিশের ওসি মো. আবু সাঈদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।