বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকনের পিতা হৃদরোগে আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের চাচা মো. আব্দুল আজিজ (৭২) হৃদ রোগে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার রাত ১০টার পর যশোর শহরের খড়কিস্থ বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে ২৫০ শয্যা হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর। প্রেসার ঘন ঘন উঠানামা করছে। চাচার সুস্থতার জন্যে দেলোয়ার হোসেন খোকন সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।