সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়ানোর নির্দেশ মালিক সমিতির

0
সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়ানোর নির্দেশ; ভাড়া সমন্বয়ের দাবি মালিক সমিতির ।। ছবি: সংগৃহীত

সরকারের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত সারা দেশে বাসের ভাড়া না বাড়ানোর নির্দেশ দিয়েছে বাস মালিক সমিতি। বুধবার (২২ এপ্রিল) মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় এবং ডলারের উচ্চমূল্যে যন্ত্রাংশের দাম বাড়ায় পরিবহন পরিচালনা ব্যয় বেড়েছে। এই অবস্থায় লোকসান এড়াতে সরকারের কাছে দ্রুত ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছে সমিতি। তবে সরকারি সিদ্ধান্ত আসার আগে কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে, নিয়মবহির্ভূতভাবে বাস ও লঞ্চের ভাড়া বাড়ানো হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এক বিবৃতিতে জানান, ভোক্তা অধিকার লঙ্ঘন করে ভাড়া বাড়ানো হলে তারা রাজপথে কর্মসূচি দেবেন।