খাজুরায় বাউবি’র পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে খাজুরা এমএনমিত্র মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুল মান্নান চাকলাদার অডিটোরিয়ামে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন বাউবির ১ম বর্ষের ছাত্র তরিকুল ইসলাম। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক বজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রেস কাব যশোরের সহ-সভাপতি মো. নুর ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক নুরুন্নাহার। স্বাগত বক্তব্য রাখেন উন্মুক্ত খাজুরা স্ট্যাডি সেন্টারের সমন্বয়কারী প্রধান মাও. মো. আব্দুল হাই। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাউবির শিক্ষক বজলুর রহমান, হারুন অর-রশিদ, জেসমিন আক্তার, বিদায়ী শিক্ষার্থী তহমিনা ও জনি হোসেন। ১৯৯৫ সালে খুলনা বিভাগে বাউবির প্রথম স্ট্যাডি সেন্টার এটি। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৮০জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।