পুলিশের বাধা ঐক্যফ্রন্টের মিছিলে
লোকসমাজ ডেস্ক ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ভোট ডাকাতির নির্বাচন’ আখ্যায়িত করে গতকাল রবিবার জাতীয় প্রেসকাবের সামনে বিােভ সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট। সমাবেশ শেষে জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে প্রেসকাবের সামনে থেকে মিছিল বের করে তারা। কয়েক গজ দূরে প্রেস কাবের মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। পুলিশের বাধায় মিছিল থামিয়ে প্রেস কাবের ভেতরে ঢুকে সমাবেশ করে ঐক্যফ্রন্ট। তবে বাধার মুখে সরকারবিরোধী এ জোটের নেতাকর্মীরা সরকারের পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
পরে প্রেসকাবের ভেতরে এসে সংপ্তি বক্তব্যে আ স ম রব বলেন, আমরা কেমন দেশে বসবাস করছি সেটা আপনারা সবাই দেখছেন। একটা বিােভ মিছিল করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ বাধা দিয়েছে আমাদের। আজকে এই দেশে কেউ স্বাধীন নয়। সবাইকে সরকার বন্দী করে রাখতে চায়। কিন্তু আমরা এটা হতে দেব না। আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখব। এর আগে সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে খুবই গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কৃতিত্ব দাবি করবার অধিকার আছে। তেমনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্ক রচনা করার ইতিহাসও সেই দলটির আছে। দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ এক বছরে যে দুঃশাসন কায়েম করেছে সেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন’। সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব পাটকল শ্রমিকদের দাবি মেনে নিন। আমি কোনো সময়সীমার কথা বলছি না। যদি আর একটা লাশ পরে তাহলে কার পদ কি সেটা দেখার মতো ইচ্ছা আমাদের থাকবে না’।
গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ৩০ ডিসেম্বরের আগের দিন ২৯ ডিসেম্বর রাত ৯টা থকে জনগণের ভোট কেটে ব্যালট বাক্সে ভরেছে সরকার। জনগণের ভোটাধিকার ডাকাতি করেছে তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, যেহেতু ভোট ৩০ ডিসেম্বর না হয়েছে ২৯ ডিসেম্বর হয়েছে সেহেতু ২৯ ডিসেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের প থেকে কর্মসূচি পালন করা হচ্ছে। জনগণের সত্যিকারের প্রতিনিধিদের কাছে মতা হস্তান্তর করা না পর্যন্ত ফ্রন্ট আন্দোলন কর্মসূচি পালন করে যাবে।
হ্যান্ডকাপ ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যশোরে আটক পুলিশ কর্মকর্তার গাড়িচালক
স্টাফ রিপোর্টার ॥ যশোর কোতয়ালি থানা পুলিশের সাবেক সিভিল টিমের প্রভাবশালী এসআই হাসানুর রহমানের গাড়িচালক ছিলেন ইয়াছিন আরাফাত নামে এক যুবক। সোর্সের কাজও করতেন তিনি। কিন্তু এখন তিনি নিজেই পুলিশ পরিচয়ে হ্যান্ডকাপ নিয়ে মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ডিবি পুলিশের হাতে ধরা পড়ার পর তার এ সকল জারিজুরি ফাঁস হয়ে গেছে। গত শনিবার বিকেলে সদর উপজেলার আব্দুলপুর বাজার থেকে হ্যান্ডকাপ, পুলিশ লেখা ব্যাগ, মোটরসাইকেল ও অর্ধশত বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে ডিবি পুলিশ। আটক ইয়াছিন আরাফাত সদর উপজেলার িিতবদিয়া গ্রামের জয়নাল মন্ডলের ছেলে।
ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেল পাঁচটার দিকে তিনি ফোর্স নিয়ে যশোর-চৌগাছা রোডের আব্দুলপুর বাজারে অভিযান চালান। এ সময় সেখান থেকে ইয়াছিন আরাফাত নামে ওই যুবককে আটক করেন। তিনি জানান, ইয়াছিন আরাফাত নিজেকে পুলিশ পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পরিচয়পত্র দেখতে চাওয়ায় অবস্থা বেগতিক বুঝে তিনি পুলিশ নন বলে স্বীকার করেন। ডিবি পুলিশের ওই কর্মকর্তা বলেন, ইয়াছিন আরাফাতের কাছ থেকে একটি হ্যান্ডকাপ, পুলিশ লেখা একটি ব্যাগ (পিঠে ঝোলানো ব্যাগ), সামনে পুলিশ লেখা একটি অ্যাপাচি মোটরসাইকেল (কুষ্টিয়া-ল-১১-৬৫৪২) এবং ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে আরেকটি মামলা দায়ের করেছেন এসআই সোলায়মান আক্কাস। এদিকে আটক ইয়াছিন আরাফাত জানান, তিনি কোতয়ালি থানা পুলিশের তৎকালীন সিভিল টিমের এসআই হাসানুর রহমানের গাড়ি চালাতেন। ৬ মাস তার গাড়ি চালিয়েছেন। তবে সিভিল টিম বন্ধ হয়ে যাওয়ার পর তিনি ওই পুলিশ কর্মকর্তার গাড়ি চালানোর কাজ ছেড়ে দেন। অপরদিকে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আব্দুল মালেক জানান, রোববার ইয়াছিন আরাফাতকে আদালতে সোপর্দ করা হয়। একই সাথে আদালতে তার পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
হ্যান্ডকাপ ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যশোরে আটক পুলিশ কর্মকর্তার গাড়িচালক
স্টাফ রিপোর্টার ॥ যশোর কোতয়ালি থানা পুলিশের সাবেক সিভিল টিমের প্রভাবশালী এসআই হাসানুর রহমানের গাড়িচালক ছিলেন ইয়াছিন আরাফাত নামে এক যুবক। সোর্সের কাজও করতেন তিনি। কিন্তু এখন তিনি নিজেই পুলিশ পরিচয়ে হ্যান্ডকাপ নিয়ে মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ডিবি পুলিশের হাতে ধরা পড়ার পর তার এ সকল জারিজুরি ফাঁস হয়ে গেছে। গত শনিবার বিকেলে সদর উপজেলার আব্দুলপুর বাজার থেকে হ্যান্ডকাপ, পুলিশ লেখা ব্যাগ, মোটরসাইকেল ও অর্ধশত বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে ডিবি পুলিশ। আটক ইয়াছিন আরাফাত সদর উপজেলার িিতবদিয়া গ্রামের জয়নাল মন্ডলের ছেলে।
ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেল পাঁচটার দিকে তিনি ফোর্স নিয়ে যশোর-চৌগাছা রোডের আব্দুলপুর বাজারে অভিযান চালান। এ সময় সেখান থেকে ইয়াছিন আরাফাত নামে ওই যুবককে আটক করেন। তিনি জানান, ইয়াছিন আরাফাত নিজেকে পুলিশ পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পরিচয়পত্র দেখতে চাওয়ায় অবস্থা বেগতিক বুঝে তিনি পুলিশ নন বলে স্বীকার করেন। ডিবি পুলিশের ওই কর্মকর্তা বলেন, ইয়াছিন আরাফাতের কাছ থেকে একটি হ্যান্ডকাপ, পুলিশ লেখা একটি ব্যাগ (পিঠে ঝোলানো ব্যাগ), সামনে পুলিশ লেখা একটি অ্যাপাচি মোটরসাইকেল (কুষ্টিয়া-ল-১১-৬৫৪২) এবং ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে আরেকটি মামলা দায়ের করেছেন এসআই সোলায়মান আক্কাস। এদিকে আটক ইয়াছিন আরাফাত জানান, তিনি কোতয়ালি থানা পুলিশের তৎকালীন সিভিল টিমের এসআই হাসানুর রহমানের গাড়ি চালাতেন। ৬ মাস তার গাড়ি চালিয়েছেন। তবে সিভিল টিম বন্ধ হয়ে যাওয়ার পর তিনি ওই পুলিশ কর্মকর্তার গাড়ি চালানোর কাজ ছেড়ে দেন। অপরদিকে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আব্দুল মালেক জানান, রোববার ইয়াছিন আরাফাতকে আদালতে সোপর্দ করা হয়। একই সাথে আদালতে তার পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
খুলনায় ‘আল্লাহর দল’র ৫ সদস্য আটক
লোকসমাজ ডেস্ক ॥ খুলনার লবণচরা এলাকায় গোপন বৈঠক করার সময় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব-৬। রোববার (২৯ ডিসেম্বর) ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয়। আটকরা হলেন- আল্লাহর দলের যশোর জেলার নায়েক ইলিয়াস কাঞ্চন রিপন (৩৭), যুগ্ম নায়েক মো. মুকুল হোসেন (৩৬), সহ-নায়েক মো. ইয়াছিন আলী (৩৮), থানা নায়েক মো. শুকুর আলী (২৯), ও গ্রাম নায়েক মো. সোহানুর রহমান সোহান (২৩)।
আটকদের কাছ থেকে তিনটি হ্যান্ডনোট , বিস্তারিত বিবরণীর একটি ফাইল, মামলা বিষয়ক টিপস্ সংক্রান্ত একটি লিফলেট (দুই পাতা), দোকান ঘর ভাড়া চুক্তিপত্র একটি (চার পাতা), শপথ অনুষ্ঠানে আলোচনা সংক্রান্ত হ্যান্ডনোট একটি (পাঁচ পাতা), বৈঠকের বিস্তারিত বিবরণী (বায়াতসহ) এক সেট, উগ্রবাদী কবিতা এক পাতা ও হাতে লেখা সংগঠনের কার্যবিধি (এক পাতা) উদ্ধার করা হয়েছে। র্যাব-৬ এর ডিএডি মো. ইউসুফ আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে দীর্ঘদিন যাবত তারা এই সংগঠনের সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত ছিল। পরবর্তীতে তারা এই সংগঠনকে শক্তিশালী করার ল্েয দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত প্রদান ইত্যাদি কর্মকান্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে।
শিরোমণিতে সোনালী ব্যাংকে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজ
ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ রোববার ভোরে খুলনা নগরীর শিরোমণি শিল্প এলাকার সোনালী ব্যাংক কেবল শিল্প শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোনালী ব্যাংক কেবল শিল্প শাখার ম্যানেজার মো.ফিরোজ হোসেন জানান, কেবল শিল্পের সিকিউরিটি গার্ড ভোর চারটার দিকে ব্যাংকের ভিতর দিয়ে ধোঁয়া বের হতে দেখে কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যাংকের স্টোর কাম রেকর্ডরুম থেকে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস্ ও কিছু আসবাবপত্র পুড়ে গেছে। খুলনা সোনালী ব্যাংক সহকারী জেনারেল ম্যানেজার এস এম মনিরুজ্জামান বলেন, বড় ধরনের য়তি না হলেও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে বছরের একেবারে শেষ সময়ে ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
মা-মণি ক্লিনিকে প্রসূতির মৃত্যু : লাখ টাকা জরিমানা করলেন চেয়ারম্যান, ‘থানার সহযোগিতায় মিটমাট’
স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় মা-মণি কিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনা লাখ টাকায় মীমাংসা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে মা-মনি কিনিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন। তবে নিহতের পরিবার কোনো টাকা পেয়েছে কিনা তা এখনও জানা যায়নি।
সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে উপজেলার বাগআঁচড়া বাজারের আঁখি টাওয়ারে মা-মণি কিনিকে সেলিনা নামে এক প্রসূতির মৃত্যু হয়। সেলিনা শার্শার ইছাপুর গ্রামের রওশন আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে বাগআঁচড়ার মা-মনি কিনিক এখন সন্ত্রাসী গুন্ডাবাহিনী দিয়ে নিয়ন্ত্রণ চলছে। আর এ গুন্ডা, বাহিনী পরিচালনা করছে ওই কিনিকের মালিক পক্ষ। এ কিনিকে চিকিৎসার নামে চলছে অপচিকিৎসা। আর এই অপচিকিৎসা ও খামখেয়ালিপনার জন্য জীবন বিসর্জন দিতে হয়েছে তিন সন্তানের জননী সেলিনা খাতুনকে। রবিবার কিনিকে এ ব্যাপারে সরেজমিনে জানতে গেলে প্রথমে কাউকে না পেলেও ঘন্টাখানেক পর স্থানীয় একদল যুবক এসে সাংবাদিকদের নিউজ না করার জন্য হুমকি ধামকি দেন। এ ব্যাপারে জানতে চাইলে সেলিনার স্বামী রওশন আলী জানান, তার স্ত্রীর সিজারিয়ান অপারেশনের জন্য গত মঙ্গলবার মা -মনি নামে কিনিকে ভর্তি করা হয়। ওই রাতে আবুল বাশার নামে একজন ডাক্তার তার স্ত্রীর সিজার করে চলে যান। সেই থেকে এ হাসপাতালে কোনো ডাক্তার না থাকায় তার স্ত্রী শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে শনিবার রাত ৯ টার দিকে। রওশন আলী আরও জানান, বার বার ওই কিনিকের একজন কর্মচারীকে ডাক্তার ডাকতে বলা হয়েছিল। এরপর হাসপাতালের নার্সকেও ডেকে পাওয়া যায়নি।
এ ঘটনায় বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল বলেন, মা-মণি কিনিকে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। আমি থেকে ওই শিশুর জন্য খরচ খরচার ব্যবস্থা করে দিয়ে মীমাংসা করে দিয়েছি। অপচিকিৎসায় মৃত্যু হওয়ায় আইনের আওতায় না এনে আপনারা মীমাংসা করলেন কেন ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এক্সিডেন্টে হয়ে গেছে এখন উপায় আরকি থানার সহযোগিতা নিয়ে এটা মিটমাট করা হয়েছে। স্থানীয় একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্থানীয় নেতাদের টাকার অংক দিয়ে মিটমাট করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে আবারও ওই কিনিকে তথ্যের জন্য গিয়ে মালিক পক্ষকে ফোন দিলে প্রথমে ফোন রিসিভ করে বলে আসছি। এরপর ঘণ্টা পার হলেও কেউ আসেননি এবং ফোনও রিসিভ করেন নাই। বার বার ফোন দিলে তিনি রিসিভ না করে অসীম নামে একজন সন্ত্রাসীর নেতৃত্বে ৭/৮ জনের একটি বাহিনী পাঠান। তারা হুমকির সাথে বলে কোনো নিউজ হবে না। এটা থানা ও চেয়ারম্যান মীমাংসা করেছে। ডাক্তার আবুল বাশার এর মোবাইল নাম্বার চাইলে সন্ত্রাসী অসীম বলেন তাকে কেন ফোন দিয়ে ডিসটার্ব করবেন। আপনারা একজন ডাক্তারকে ফোন দিয়ে বিরক্ত করতে পারবেন না। আপনারা এই হাসপাতাল থেকে কোনো তথ্য পাবেন না। সূত্রে আরও জানা গেছে, শার্শার বাগআঁচড়া বাজারের আঁখি টাওয়ারের দোতলায় হাসপাতালটি অবস্থিত। এখানে নেই কোনো ডাক্তার, নেই কোনো নার্স। রোগী আসলে রিসিপশনিস্ট মামুন নামে ব্লাড প্রেশার মেপে একটি ছোট প্রেসক্রিপশন লিখে ২০০ টাকা নেয়। তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে এসব ছোটখাট বিষয় আমরা দেখতে পারি। এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুখদেবকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। শার্শা থানার ওসি আতাউর রহমান বলেন, এ ধরনের একটি ঘটনা বাগঅ্াঁচড়ায় ঘটেছে তবে কেউ অভিযোগ দেয়নি। তিনি বলেন এ ব্যাপারে কেউ অভিযোগ করলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফের আসছে বৃষ্টি, তারপর শৈত্যপ্রবাহ
লোকসমাজ ডেস্ক ॥ দেশের প্রায় অর্ধেক অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যেসব অঞ্চলে শৈত্যপ্রবাহ বইছে না, সেসব অঞ্চলেও তাপমাত্রা কম থাকায় রয়েছে তীব্র শীত। এতে নিম্ন আয়ের মানুষসহ নানা শ্রেণি-পেশা ও বয়স্ক মানুষ পড়েছে নানা ভোগান্তিতে। এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, চলমান শৈত্যপ্রবাহ আরও তিনদিন অব্যাহত থাকতে পারে। এছাড়া আবহাওয়াবিদদের মধ্যে কেউ কেউ বলছেন, দু-একদিন পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এতে আশান্বিত হওয়ার কিছু নেই। কারণ, ২ থেকে ৩ জানুয়ারির মধ্যে আবারও হালকা বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রা কমে ফের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। রোববার (২৯ ডিসেম্বর) আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘তিনদিন বলা হলেও চলমান শৈত্যপ্রবাহ আর এক থেকে দুদিন থাকতে পারে। এরপর তাপমাত্রা আবার বেড়ে যাবে। তবে ২ থেকে ৩ জানুয়ারি হালকা বৃষ্টি হতে পারে। তখন আবার তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আবার শৈত্যপ্রবাহ বইতে পারে।’ আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, রোববার দেশের ৪৩টি অঞ্চলের মধ্যে ১৮টি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে পাঁচটি অঞ্চলে মাঝারি ধরনের (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) এবং ১৩টি অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি) বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহ আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।
এসএসসি-এইচএসসিতে দুই বিষয়ে পরীক্ষা কমছে
লোকসমাজ ডেস্ক ॥ পাবলিক পরীক্ষায় চারুকারু ও শারীরিক শিক্ষা নামে দুটি মৌলিক বিষয় তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) থেকে এসব পরীা বাতিল করা হবে। কাসে এসব বিষয় মূল্যায়ন করে তা স্ব স্ব শিা বোর্ডে পাঠানো হবে বলে জানা গেছে।
ঢাকা শিা বোর্ড থেকে জানা গেছে, পাবলিক পরীায় মৌলিক দুটি বিষয়ের পরীা কমানো হচ্ছে। তার প্রোপটে এসএসসি ও এইচএসসি পর্যায়ে চারুকারু ও শারীরিক শিা নামে দুটি বিষয়ের পরীা নেয়া হবে না। ২০২০ শিাবর্ষ থেকে এটি কার্যকর হবে। তাই আগামী ফেব্র“য়ারিতে আয়োজিত এসএসসি পরীা থেকে এ দুটি বিষয়ের পরীা নেয়া হবে না। কাসে এসব বিষয়ের মূল্যায়ন করে তা স্ব স্ব শিাবোর্ডে পাঠাতে নির্দেশ দেয়া হবে। জানা গেছে, বর্তমানে এসএসসি পরীায় চারুকারু মৌলিক বিষয় হিসেবে পরীা আয়োজন করা হয়ে থাকে। আর শারীরিক শিা বিষয়ে পরীার্থীর স্ব প্রতিষ্ঠান থেকে মূল্যায়নের করে প্রাপ্ত নম্বর শিা বোর্ডে পাঠানো হয়।
অন্যদিকে এইচএসসি পর্যায়ে চারুকারু ঐচ্ছিক বিষয় হিসেবে নির্বাচন করা হয়। যেসব শিার্থী ঐচ্ছিক বিষয় হিসেবে নির্বাচন করেন তাদের এ বিষয়ে পরীা দিতে হয়। ঐচ্ছিক বিষয়ে অকৃতকার্য হলে সকল বিষয়ে ফেল হয়ে যায়। এর ফলে ওই পরীার্থীর জিপিএ নম্বর প্রকাশ করা হয় না। শিার্থীদের ওপর পরীার চাপ কমাতে এ দুটি বিষয়ের পরীা বাতিল করা হচ্ছে। যা আগামী বছর থেকে কার্যকর করা হবে।
অন্যদিকে কাসে মূল্যায়ন বাড়াতে আগামী বছর ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তকে ২০২০ শিাবর্ষে আমূল পরিবর্তন আনা হচ্ছে। এর পরের বছর সপ্তম, পরে অষ্টম, নবম ও দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক এক বছরের ব্যবধানে একটি স্তরের পরিবর্তন আনা হবে। যাতে করে নতুন বই পড়ে যে শিার্থীরা সপ্তম শ্রেণিতে উঠছে তাদের পরবর্তী বছরে নতুন কারিকুলামের বই দেয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক রোববার বলেন, শিার্থীদের পরীা কমিয়ে কাসে মূল্যায়ন বাড়ানোর চিন্তাভাবনা থেকে মৌলিক দুটি বিষয়ের পরীা তুলে দেয়া হয়েছে। আগামী বছর থেকে এটি কার্যকর করা হবে। যেসব বিষয়ের পরীা তুলে দেয়া হবে তা কাস শিকদের মাধ্যমে মূল্যায়ন হয়ে শিা বোর্ডে পাঠানো হবে। নম্বরপত্রে সেসব নম্বর তুলে দেয়া হবে। তবে এতে পাস-ফেল বলে কিছু থাকবে না। তিনি বলেন, শিার্থীদের কাসে মূল্যায়ন অতি গুরুত্বপূর্ণ বিষয়, পরীার চাপ কমিয়ে কাস মূল্যায়ন বাড়ালে পড়ালেখার প্রতি আগ্রহ বেড়ে যাবে। এতে করে শিার্থীদের মধ্যে মুখস্থবিদ্যার প্রবণতা কমে যাবে। কাস মূল্যায়ন বাড়াতে পাঠ্যপুস্তক পরিবর্তন করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও মৌলিক বিষয়ের পরীা কমিয়ে আনা হবে বলে জানান তিনি।
চৌগাছার সিংহঝুলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। রবিবার বিকেলে সিংহঝুলী দাখিল মাদ্রাসা মাঠে কমিটি গঠন উপলক্ষে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে সৃষ্টি হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আব্দুল হাই। মোট ৪৩ ভোটের মধ্যে তিনি ২৪ ভোট পেয়ে আহ্বায়ক নির্বাচিত হন। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আব্দুল মুজিদ, শুকুর আলী ও নজরুল ইসলাম । কমিটি গঠন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিতির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক ইউনুচ আলী, এম এ সালাম, আতাউর রহমান লাল ও মাসুদুল হাসান। এ সময় স্থানীয় বিএনপি নেতা আনিচ সরদার, হুসাইন আহমেদ, কামরুজ্জামান ভদু, আব্দুল মান্নান, ফজলুর রহমান, আব্দুর রশিদ, আব্দুল মুজিদ,মফিজুর রহমানসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









