শিরোমণিতে সোনালী ব্যাংকে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজ

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ রোববার ভোরে খুলনা নগরীর শিরোমণি শিল্প এলাকার সোনালী ব্যাংক কেবল শিল্প শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোনালী ব্যাংক কেবল শিল্প শাখার ম্যানেজার মো.ফিরোজ হোসেন জানান, কেবল শিল্পের সিকিউরিটি গার্ড ভোর চারটার দিকে ব্যাংকের ভিতর দিয়ে ধোঁয়া বের হতে দেখে কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যাংকের স্টোর কাম রেকর্ডরুম থেকে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস্ ও কিছু আসবাবপত্র পুড়ে গেছে। খুলনা সোনালী ব্যাংক সহকারী জেনারেল ম্যানেজার এস এম মনিরুজ্জামান বলেন, বড় ধরনের য়তি না হলেও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে বছরের একেবারে শেষ সময়ে ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ভাগ