লোকসমাজ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় নিউজিল্যান্ড। এ লজ্জা পেতে না চাইলে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ঘুরে দাঁড়াতে হবে সর্বশক্তি দিয়ে। কিন্তু পুরো শক্তিশালী দল পাওয়া নিয়ে অনিশ্চয়তায় কিউইরা। তৃতীয় ও শেষ টেস্ট শুরুর আগে অসুস্থতা হানা দিয়েছে তাদের ক্যাম্পে। শুক্রবার স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ২-০ তে আগেই সিরিজ হারানো নিউজিল্যান্ড। এ ম্যাচে অধিনায়ক কেন উইলিয়ামসন, হেনরি নিকলস ও মিচেল স্যান্টনারের খেলা অনিশ্চিত। টানা দুই দিন ট্রেনিং সেশনে ছিলেন না উইলিয়ামসন ও নিকলস। বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন স্যান্টনার।
এই তিন খেলোয়াড় খেলতে না পারলে নিউজিল্যান্ড হয়ে যাবে ১২ জনের দল, অন্য ব্যাটসম্যান হিসেবে যেখানে শুধু আছেন জিত রাভাল। ফর্মহীনতায় পার্থ টেস্টের পর বাদ পড়েন তিনি। তাই আপাতত ব্যাকআপ ব্যাটসম্যান হিসেবে শেষ মুহূর্তে ডাকা হয়েছে গ্লেন ফিলিপসকে। গত বছরের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে একটি সেঞ্চুরি ছিল তার। ২৩টি প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৪২.৫৪ গড়ে এ ব্যাটসম্যানের রয়েছে চারটি শতক। চোটে ছিটকে যাওয়া ট্রেন্ট বোল্টের বদলে ম্যাট হেনরির একাদশে থাকা নিশ্চিত। স্যান্টনারের জায়গায় দেখা যেতে পারে উইলিয়াম সমারভিলেকে। উইলিয়ামসন না থাকলে দলের দায়িত্ব উঠবে টম ল্যাথামের কাঁধে। পুরো শক্তির দল নিয়েও কিউইদের কম্বিনেশনে ঘাটতি দেখা গেছে আগের দুই টেস্টে। প্রথম তিন ইনিংসের একটিও দুইশ ছাড়ায়নি, ওপেনার টম ব্লান্ডেলের ১২১ রান তাদের সেই ব্যর্থতা দূর করে। পার্থে ২৯৬ ও মেলবোর্নে ২৪৭ রানে হারের পর গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়ের অসুস্থতা আরও ভাবিয়ে তুলছে নিউজিল্যান্ডকে। সফরকারী দলের ক্যাম্পে অসুস্থতা কয়েক দিন আগে কাঁপিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টের আগে ৬ খেলোয়াড় ও দুজন কোচিং স্টাফ ফ্লুতে ভোগেন। ওই ম্যাচটি ইংল্যান্ড হারে ১০৭ রানে।
সিডনি টেস্টের আগে কিউই ক্যাম্পে ধাক্কা
তিন বছরের মধ্যে বন্ধ হচ্ছে ‘অদক্ষ-ছোট’ বিদ্যুৎকেন্দ্রগুলো
লোকসমাজ ডেস্ক ॥ তেলনির্ভর ‘অদক্ষ-ছোট’ বিদ্যুৎকেন্দ্রগুলো ৩ বছরের মধ্যে বন্ধ করে দেবে সরকার। ‘অপ্রয়োজনীয়’ তেলচালিত বিদ্যুৎকেন্দ্র নিয়ে সমালোচনার মধ্যেই নতুন এই সিদ্ধান্তের কথা জানালো বিদ্যুৎ বিভাগ। যদিও এর আগে থেকেই মেয়াদ শেষ হওয়া কেন্দ্রগুলোর চুক্তি অনুমোদন করা হচ্ছে না বলে জানিয়েছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বর্তমানে ফার্নেস অয়েল থেকে ৪ হাজার ৪৮৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যা মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ২৫ ভাগ। ডিজেল থেকে দুই হাজার ২০৫ মেগাওয়াট, যা ১১ ভাগ। এরমধ্যে ২০০৯ সালে এই সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব কেন্দ্রকে রেন্টাল এবং কুইক রেন্টাল হিসেবে স্থাপন করা হয়েছিল, সেগুলোর প্রায় সব ক’টির মেয়াদ বাড়িয়েছে বিদ্যুৎ বিভাগ। কিন্তু এই উচ্চ দরের বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আমার চিন্তা করছি তিন বছরের মধ্যে অদক্ষ ও ছোট তেলচালিত সব বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘‘চলতি বছরের শুরুতেই উৎপাদনে আসছে দেশের সবচেয়ে বড় কেন্দ্র ‘পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াটসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র’। এই কেন্দ্রটি উৎপাদনে এলে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আরও এক হাজার মেগাওয়াট বাড়বে। ফলে এই পরিমাণ ছোট বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া সম্ভব হবে। যদিও সেটি করতে হবে খুব ধীরে ধীরে। এই কাজ একদিনে হবে না।’’ সব মিলিয়ে এই তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বেরিয়ে আসতে হলে কমপক্ষে তিন বছর সময় লাগবে বলেও তিনি মন্তব্য করেন। পিডিবির তথ্য মতে, বর্তমানে দেশে ১৯ হাজার ৪৬৭ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র আছে। এরমধ্যে উৎপাদন করা যায় ১৮ হাজার ৯৪৪ মেগাওয়াট। তবে, আমাদের বিদ্যুতের চাহিদা এখন মাত্র ৮ হাজার ৭০২ মেগাওয়াট। সে হিসাবে প্রায় ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় না। এদিকে, এসব বিদ্যুৎকেন্দ্র না চালালে বসে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোকে দিতে হয় ক্যাপাসিটি চার্জ। ২০২০ সালে ২০ হাজার ৩১ কোটি টাকা হবে সম্ভাব্য ক্যাপাসিটি পেমেন্ট। এ অবস্থায় তেলভিত্তিক বেশি মূল্যের বিদ্যুৎ থেকে বের হয়ে আসার দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ বিভাগও চাইছে বের হয়ে আসতে। কিন্তু পিডিবি বের হয়ে আসছে না। বরং একের পর এক তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ানো হচ্ছে। তারা বলছে, বড় ও সাশ্রয়ী বিদ্যুৎকন্দ্রে না আসার কারণেই তারা তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মেয়াদ বাড়াচ্ছে।
এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, বড় ও সাশ্রয়ী বিদ্যুৎকেন্দ্রগুলো আনার ক্ষেত্রে অবহেলার কারণেই তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বের হতে পারছে না সরকার। ফলে, বাড়ছে ক্যাপাসিটি চার্জ, বাড়ছে বিদ্যুতের মূল্য। বিদ্যুৎ বিভাগ জানায়, তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বের হয়ে আসতে হলে শুধু বড় বিদ্যুৎকেন্দ্র নয়, নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুতে গুরুত্ব দিচ্ছি। এখন এই বিদ্যুতের মূল্য বেশি হলে বিশ্বের বহুদেশ এই বিদ্যুতের দিকে ঝুঁকছে। একসময় এই বিদ্যুতের মূল্য কমে আসবে। তাই এখন থেকেই এই ধরনের বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো গড়ে ইউনিট প্রতি (ফার্নেসচালিত) ১৫ টাকা আর ডিজেলে ২৩ টাকায় বিদ্যুৎ উৎপাদন করে। অন্যদিকে, গ্যাসে এই খরচ আড়াই টাকা, কয়লায় সাড়ে ছয় টাকা খরচ হয়। আর নবায়নযোগ্য জ্বালানিতে (সোলার) এই খরচ এখন নেমে এসেছে ছয় থেকে সাত টাকার মধ্যে। উৎপাদন খরচ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে এখন তেলচালিত বিদ্যুৎ উৎপাদন নিয়ন্ত্রণের মধ্যে রাখার পক্ষে বিদ্যুৎ বিভাগ।
মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে পরদেশের মুখাপেক্ষী হয়েছে সরকার: রিজভী
লোকসমাজ ডেস্ক ॥ ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বল করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বল করে পরদেশের মুখাপেক্ষী হয়ে পড়েছে। সরকার বাকশালী নব্য সংস্করণে গণতন্ত্রকে লাশ বানিয়ে বিরোধী দলমতশূন্য বাংলাদেশ গড়ে তুলতে চায়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সংগঠনটির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িয়ে কারাবন্দি করে রাখা হয়েছে। সরকারের অবৈধ শাসন নিয়ে যাতে কেউ টুঁ শব্দ উচ্চারণ করতে না পারে, সেজন্যই এমনটা করা হয়েছে। তবে জনগণ দেশনেত্রীকে মুক্ত করতে এখন দৃঢ় সংকল্পবদ্ধ। যেকোনও মুহূর্তে এই অবৈধ সরকার ভূতলে শায়িত হবে।’ মানবসেবার ব্রত নিয়ে রক্তদান অনুষ্ঠানের আয়োজন করায় ছাত্রদলকে ধন্যবাদ জানান রিজভী। ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, ছাত্রদলের সহ-সভাপতি মাজেদুল ইসলাম রুম্মন, ১নং যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিনসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্বজনপ্রীতি নিয়ে বলে ফেঁসে গেলেন অনন্যা
লোকসমাজ ডেস্ক ॥ তারকা সন্তানরাই বেশি সুযোগ পান— বলিউডে এমন অভিযোগ অনেকদিন থেকেই। গত কয়েক বছর ধরে বহুল চর্চিত এই বিষয়ে অনেক তারকাই কথা বলেছেন। গত বছর স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন অনন্যা পান্ডে। এরপর পতি পত্নী অউর ওহ সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তার ঝুলিতে রয়েছে একাধিক সিনেমার কাজ। অভিনেতা চাংকি পান্ডের মেয়ে তিনি। স্বাভাবিকভাবে তার দিকেও রয়েছে স্বজনপ্রীতির তীর।
সম্প্রতি বলিউডে স্বজনপ্রীতি নিয়ে কথা বলেছেন অনন্যা। একটি অনুষ্ঠানে উঠতি এই অভিনেত্রী বলেন, আমি সবসময়ই অভিনেত্রী হতে চেয়েছি। তবে আমার বাবা অভিনেতা, এই কারণেই শুধু নয়। অভিনয়ের সুযোগ কখনো হাতছাড়া করতে চাইনি। আমার বাবা কখনো ধর্মা প্রোডাকশনের সিনেমায় কাজ করেননি, এমনকি কফি উইথ করণ অনুষ্ঠানে যাননি। তাই মানুষ যেভাবে বলে বিষয়গুলো অতটা সহজ নয়। প্রত্যেকেরই পথচলায় নিজস্ব কিছু সংগ্রাম রয়েছে। তিনি আরো বলেন, যখন স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমা নির্মাণে দেরি হলো, সিনেমা মুক্তির আগে পর্যন্ত বাবা আমাকে অভিনন্দন পর্যন্ত জানাননি। কারণ অনেককিছুই হতে পারে। সিনেমার কাজ বন্ধ হয়ে যেতে পারে, মুক্তি পেতে দেরি হতে পারে। তিনি এসব জানতেন। আমার ব্যক্তিগত অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে। বাবাকে অনেক সমস্যার মধ্যে যেতে দেখেছি, যেগুলো আমি গুরুত্ব দেইনি। ভয় পেতাম, হয়তো সবাই বলবে আমি সব বিষয় হালকাভাবে নিই। তবে সুযোগ পেয়ে আমি আনন্দিত।
এদিকে অনন্যার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিদ্রূপ শুরু হয়েছে। চাংকি পান্ডে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে যেতে পারেননি অথবা ধর্মা প্রোডাকশনের সিনেমায় কাজ করেননি— এই বক্তব্য নিয়ে অনেকেই ঠাট্টা করছেন। এছাড়া তার সংগ্রাম নিয়েও অনেকে কটাক্ষ করছেন। অনন্যার সঙ্গে অনুষ্ঠানটিতে ছিলেন গলি বয় সিনেমাখ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুবের্দী। তিনি বলেন, প্রত্যেকের লড়াই রয়েছে এটি সম্পূর্ণ ঠিক কথা। তবে যেখানে তাদের সংগ্রাম শুরু হয়, সেখানে আমাদের স্বপ্ন পূরণ হয়। অনন্যার পরবর্তী সিনেমা খালি পিলি। এতে ইশান কাট্টারের বিপরীতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। এছাড়া দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে সকুন বাত্রার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
বেনাপোল হাবিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ
শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল ভবেরবেড় হাবিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ সালের নতুন বই বিতরণ করা হয়েছে উৎসবমুখর পরিবেশে। বুধবার বিকেলে বই বিতরণকালে স্কুলের সভাপতি মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক কাজী শাহজাহন, প্রাক্তন শিক্ষক আলহাজ আয়ূব আলী, বিএনপি নেতা ইসাহক মিয়া, হাবিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাবনী আক্তার, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ। প্রধান শিক্ষক লাবনী আক্তার জানান, ৬ ষ্ট শ্রেণি থেকে ৮ ম শ্রেণি পর্যন্ত এ বিদ্যালয়ে ২৩৬ জন শিক্ষার্থী রয়েছে। স্কুলের সকল ছাত্র-ছাত্রী শতভাগ পাশ করেছে। ফলাফল ঘোষাণাকালে অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। বার্ষিক এ ফলাফলে স্কুলের শতভাগ ছাত্র-ছাত্রী পাস করায় অভিভাবক মহল সন্তোষ প্রকাশ করেছেন।
ঝিনাইদহে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে কৃষকদলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক শামসুর রহমানের সভাপতিত্বে অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষক দল খুলনা বিভাগীয় কমিটির সদস্য সচিব আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মাস্টার, আব্দুর রউফ, শাহজাহান আলী, দেলোয়ার হোসেন, আহসান হাবীব রণক, কৃষকদল নেতা আব্দুর রউফ, সিরাজুল হক জিয়া, সাজেদুর রহমান সাজেদ, রোকনুজ্জামান রোকন, তরিকুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না। ফলে তারা ঋণ নিয়ে সর্বস্বান্ত হয়েছেন। কৃষক তার ধান সরকারি গুদামে বিক্রি করতে পারছেন না। সরকারি দলের নেতারা কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনে সরকারি গুদামে বিক্রি করে লাভবান হচ্ছেন। তাই নিজেদের সকল ভেদাভেদ ভুলে কৃষকদের স্বার্থে আন্দোলন গড়ে তুলতে হবে, তাদের সংগঠিত করতে হবে।
একটি স্কুলে এক বছরের খাবার পাঠালেন লোপেজ!
লোকসমাজ ডেস্ক ॥ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী পপ গায়িকা জেনিফার লোপেজ দরদি মানুষ। সুযোগ পেলেই মানুষের কল্যাণে এগিয়ে আসেন তিনি। এবার আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের একটি স্কুলে এক বছরের খাবার অনুদান দিয়েছেন ৫০ বছর বয়সী এই তারকা। এ উদ্যোগে তাকে সহায়তা করেছেন প্রেমিক অ্যালেক্স রড্রিগেজ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জ্যাকসবরো এলিমেন্টারি স্কুলটির শিক্ষক ব্রুক গয়েন্সের স্ট্যাটাস পড়ে আবেগাপ্লুত হন লোপেজ। এক শিক্ষার্থী সম্পর্কে লিখেছিলেন সেই স্যার। আমেরিকার জনপ্রিয় খাবার স্প্যাগেটি হুপস সম্পর্কে কথোপকথনের সময় শিশুটি জানায়, সে প্রতিদিনই না খেয়ে স্কুলে আসে। তাই শিক্ষকেরা টাকা তুলে কিংবা ঘর থেকে এনে পরবর্তী কয়েক সপ্তাহ তাকে খাবার দিয়েছে। তার এই স্ট্যাটাস ৪৫ হাজার মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বসংগীতের নক্ষত্র লোপেজ তাদেরই একজন। তিনি বলেন, ‘ফেসবুক পোস্টটি পড়ে শুধু আমার চোখেই জল আসেনি, অ্যালেক্সও কেঁদেছে। আমাদের মনে হয়েছে, স্কুলের শিশু-কিশোরদের সহযোগিতা করা দরকার।’ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন গ্র্যামি মনোনীত লোপেজ। এতে তাকে ও অ্যালেক্সকে জ্যাকসবরো এলিমেন্টারি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কল করতে দেখা যায়। আমেরিকান এই গায়িকা-অভিনেত্রীর কথায়, ‘প্রত্যেকেরই সুস্বাদু ও পুষ্টিকর খাবার খাওয়ার অধিকার রয়েছে। তাই স্কুলটির জন্য অনুদান দিয়েছি। এ মাসে আমার প্রিয় মুহূর্ত এটি। নিজের সাধ্যের মধ্যে এই অনুদান দেওয়া জীবনের সেরা কাজগুলোর একটি।’ এদিকে লোপেজ অভিনীত ‘হাসলার্স’ বক্স অফিস মাতানোর পাশাপাশি সমালোচকদের মনও জয় করেছে। তার হাতে এখন আছে রোমান্টিক কমেডি ছবি ‘ম্যারি মি’।
সূত্র: বিবিসি
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
লোকসমাজ ডেস্ক ॥ প্রযুক্তির প্রায় সব কিছুই এখন স্মার্টফোনে। অফিস থেকে বিনোদন সঙ্গে জীবনযাপন। কি নেই স্মার্টফোনে। বদলে দিচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্র। ২০২০ সালেও এর ব্যতিক্রম হবে না। আসবে নতুনত্ব। নতুন বছরের অপেক্ষায় একগুচ্ছ স্মার্টফোন। জেনে নিতে পারেন ২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন –
হুয়াওয়ে পি ৪০
২০১৯ সাল হুয়াওয়ের জন্য তেমন সুখকর ছিল না। অনেক সংগ্রামের পর চীনে এখনও সেরা ফোন হুয়াওয়ে। সব কিছু ছাপিয়ে নতুন বছরে আসছে হুয়াওয়ের চমকপ্রদ নতুন স্মার্টফোন হুয়াওয়ে পি ৪০। এতে থাকছে Five Camera Lecia System। এছাড়া প্রধান ক্যামেরা হতে পারে ৬৪ মেগাপিক্সেলের।
অ্যাপল আইফোন ১২
আইফোন ১১ সিরিজ বাজারে আসার সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠেছিল ৫জি পরিসেবা নিয়ে। অ্যাপল জানিয়েছিল, ২০১৯ সালে তাদের পক্ষে কোনো ৫জি ফোন উন্মুক্ত করা সম্ভব হয়নি। এবার সেই পরিসেবা নিয়ে নতুন বছরে ইউজারদের জন্য আসছে নতুন আইফোন। নতুন এই হ্যান্ডসেটে থাকবে চকচকে নতুন ডিজাইন। থাকছে না কোনো নচ, ওএলইডি ডিসপ্লে। নতুন বছরের প্রথম দিকেই তিনটি ফোন উন্মুক্ত করার চিন্তভাবনা রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস ১১
২০২০ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই আসবে স্যামসাং গ্যালাক্সি এস ১১। এমন গুজবই শোনা যাচ্ছিল অনেক দিন। জানা গিয়েছিল, নতুন এই ফোনের ডিসপ্লের পাঞ্চ হোল আরও ক্ষুদ্রতর হতে চলছে। ঠিক যেমনটা এখন স্যামসাং নোট ১১ এর রয়েছে। ৫জি তো থাকছেই। তবে যাই হোক, নতুন চমক নিয়ে স্যামসাং গ্যালাক্সি এস ১১ আসতে পারে আগামী ফেব্রুয়ারিতেই।
অপ্পো ফাইন্ড এক্স টু
পপ ক্যামেরা এনে অপ্পো ফাইন্ড এক্স স্মার্টফোনের আধুনিকীকরণের পথে হাঁটছিল অপ্পো। শোনা যাচ্ছে, পরবর্তী স্মার্টফোনের জন্য এবার আন্ডার ডিসপ্লে ক্যামেরা আনতে চলেছে অপ্পো। নতুন অপ্পো ফাইন্ড এক্স টু স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৬৫।
নোকিয়া ৮.২
বাজারে ৫জি হ্যান্ডসেট আনতে কিছুদিন আগে কোয়ালকমের সঙ্গে চুক্তি করেছে নোকিয়া। তখনই ঠিক হয়েছিল, নোকিয়ার নতুন স্মার্টফোনগুলোতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন সিরিজের হার্ডওয়্যার থাকবে। শোনা যাচ্ছে, নতুন এই নোকিয়া ৮.২ হ্যান্ডসেটে কিছু চমকপ্রদ ফিচার থাকছে। স্ন্যাপড্রাগন ৮৬৫-এর পাশাপাশি আর কী ফিচার থাকছে তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
শাওমি এমআই ১০
নতুন বছরে এমআই ১০ নিয়ে আসছে শাওমি। স্ন্যাপড্রাগন ৮৬৫ এর প্রথম ফোনও হতে চলেছে এটি। জানুয়ারিতেই চীনের বাজারে আসবে এই স্মার্টফোন। এরপরই হয়তো পাওয়া যাবে বাংলাদেশে। এই ফোনে থাকছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
২০২০ সালে যে রেকর্ডগুলো ডাকছে রোনালদোকে
লোকসমাজ ডেস্ক ॥ চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড তার। এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও তার দখলে। ২০১৩-১৪ মৌসুমে করেছিলেন অবিশ্বাস্য ১৭ গোল। ইউরোপিয়ান প্রতিযোগিতাটির নির্দিষ্ট মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকার শীর্ষ তিনে একই নাম— ক্রিস্টিয়ানো রোনালদো। এ তো গেল চ্যাম্পিয়নস লিগ। ফুটবলের যেকোনও প্রতিযোগিতায় গত এক দশকের বেশি সময় ধরে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতে আছেন পর্তুগিজ যুবরাজ। নতুন বছরেও রেকর্ড হাতছানি দিচ্ছে রোনালদোকে।
রিয়াল মাদ্রিদ ছেড়েছেন বছর দেড়েক হলো। ক্লাব পাল্টালেও রোনালদো আছেন আগের মতোই। নতুন ক্লাব জুভেন্টাসের সাফল্যের পথে রাখছেন বড় ভূমিকা। পর্তুগিজ অধিনায়ককে ঘিরেই তৃতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বপ্ন দেখছে তুরিনের ক্লাবটি। ১৯৯৫-৯৬ মৌসুমের পর আবারও ইউরোপসেরার মুকুট পরার পথে ভালোভাবেই রয়েছে জুভেন্টাস। একই সঙ্গে টানা নবম স্কুদেত্তো জেতার লক্ষ্য তো রয়েছেই। শুধু ক্লাব ফুটবল নয়, আন্তর্জাতিক আঙিনাতেও অনন্য উঁচুতে ওঠার হাতছানি রোনালদোর সামানে। আগামী ১২ মাসে রিয়াল ও ম্যানইউয়ের সাবেক তারকা কী কী রেকর্ড ভাঙতে পারেন, বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য সেটাই তুলে ধরা হলো-
সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ জয় : ২০১৮ সালে রিয়াল ছাড়ার আগে নিজের পঞ্চম চ্যাম্পিয়নস লিগ জিতে এসেছেন রোনালদো। ২০২০ সালে জুভেন্টাসের জার্সিতে ইউরোপিয়ান প্রতিযোগিতাটি হাতে তুললে জিতবেন ষষ্ঠবার। তাতে ধরে ফেলবেন এককভাবে রেকর্ডটি নিজের কাছে রাখা সাবেক রিয়াল তারকা ফ্রান্সিসকো জেন্তোকে। ১৯৫৬ থেকে ১৯৬৬ পর্যন্ত রিয়ালের জার্সিতে তখনকার ইউরোপিয়ান কাপ জেন্তো জিতেছিলেন ছয়বার।
ইউরোর সর্বোচ্চ গোলদাতা : ২০২০ সালে বসবে ইউরো চ্যাম্পিয়নশিপের ১৬তম আসর। এই প্রতিযোগিতায় পর্তুগালের জার্সিতে রোনালদোর গোল এখন ৯। যেখানে সর্বোচ্চ গোলদাতা তালিকার শীর্ষস্থানটি তিনি ভাগাভাগি করছেন মিশেল প্লাতিনির সঙ্গে। ২০২০ সালের টুর্নামেন্টে একবার জাল খুঁজে পেলেই এককভাবে রোনালদো হবেন ইউরোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ হ্যাটট্রিক : এই জায়গায় মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে দুই তারকার সমান ৮টি করে হ্যাটট্রিক। ২০২০ সালে মেসিকে পেছনে রেখে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তার।
প্রথম খেলোয়াড় হিসেবে ইংলিশ, স্প্যানিশ ও ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা : চলতি মৌসুমে ১০ গোল নিয়ে সিরি ‘আ’র সর্বোচ্চ গোলদাতা তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে রোনালদো। সামনে রয়েছেন জোয়াও পেদ্রো (১১), রোমেলু লুকাকু (১২) ও সিরো ইমোবিলে (১৭)। যদি তিনি চলতি মৌসুমে শীর্ষে বসতে পারেন, তাহলে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ইংলিশ, স্প্যানিশ ও ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়বেন।
আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা : ক্লাবের সঙ্গে আন্তর্জাতিক ফুটবলেও উড়ছেন রোনালদো। পর্তুগালকে ইউরোর মূল পর্বে তোলার পথে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। জাতীয় দলের জার্সিতে ‘গোলের সেঞ্চুরি’ থেকে মাত্র ১ গোল দূরে তিনি। ৯৯ গোল নিয়ে তিনি এখন আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। তার সামনে আছেন ১০৯ গোল করা ইরানের আলি দাইয়ি। ২০২০ সালে এই রেকর্ডটাও নিজের করে নিতে পারেন রোনালদো।
পিইসিতে জিপিএ ৫ প্রাপ্ত অথৈ সবার দোয়া প্রার্থী
স্টাফ রিপোর্টার ॥ যশোর বর্ডার গার্ড পাবলিক স্কুল থেকে পিইসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ (গোল্ডেন) পেয়েছে সানজিদা সওমি অথৈ। তার পিতা সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয় ও মা শাহনাজ পারভীন গৃহিনী। সে সবার দোয়া কামনা করেছেন।









