যশোরে পাওনা টাকার দাবিতে অসুস্থ অবস্থায় ভুক্তভোগীর প্রতিকী অনশন

0
ছবি: লোকসমাজ।

আনলাইন রিপোর্টার ॥ যশোরে পাওনা টাকা ফেরত পেতে অসুস্থ শরীর নিয়েই প্রতিকী অনশনে বসেছেন আল আমিন নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে তিনি দেনাদারের বাড়ির সামনে এ অনশন কর্মসূচি শুরু করেন। পাওনা টাকা আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

পাওনাদার আল আমিন জানান, যশোর শহরের আর এন রোড এলাকার বাসিন্দা কাজী সাদাত হাসান শাহরিয়ারের যশোর শহরের আরএন রোডের ‘সানফ্লাওয়ার রওনক টাওয়ার’ নামের একটি মার্কেটে রয়েছে। তিনি ওই মার্কেটের নিচ তলায় ১৭৭ বর্গফুটের ৯ নম্বর দোকান ০.০৬ শতক জমিসহ কিনতে চুক্তিবদ্ধ হন।

এরপর ২০২৪ সালের ২৯ জুলাই বায়না হিসেবে তিনি ১০ লাখ ২০ হাজার টাকা প্রদান করেন। চুক্তির শর্তানুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বাকি টাকা নিয়ে রেজিস্ট্রি ও দখল বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও কাজী সাদাত হাসান চুক্তি বাস্তবায়ন করেননি। পরবর্তীতে টাকা ফেরত চাওয়া হলেও তা পরিশোধ না করে টালবাহানা শুরু করে। বাধ্য হয়ে অসুস্থতা সত্ত্বে তিনি আজ সকাল ১১টা থেকে প্রতিকী অনশনে বসেছেন।

অনশনরত আল আমিন আরো জানান, চুক্তি অনুযায়ী দোকান রেজিস্ট্রি বা পাওনা টাকা ফেরত না পেয়ে তিনি চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছেন। শরীর অসুস্থ থাকা সত্ত্বেও প্রাপ্য টাকা উদ্ধারে অনশন ছাড়া আর কোনো উপায় ছিল না। টাকা আদায় না হওয়া পর্যন্ত তিনি এ অনশন চালিয়ে যাবেন।

এ বিষয়ে দেনাদার কাজী সাদাত হাসান শাহরিয়ার টাকা গ্রহণ করার কথা স্বীকার করে বলেন প্রশাসনিক জটিলতার কারণে দোকানটি এখন পর্যন্ত রেজিস্ট্রি করা হয়নি কিন্তু এই বিষয়টি আমার অন্যান্য শরীকেরা ভিন্নখাতে অতিবাহিত করার চেষ্টা করছে।