নৌকার সমর্থকদের হাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জখম

0

স্টাফ রিপোর্টার ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের শুরতেই যশোরে মনিরামপুর ও শার্শায় নৌকার সমর্থকের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জখম হয়েছেন। তাদেরকে যশোর-২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার ভোট গ্রহণের শুরুতে মনিরামপুর খেদাপাড়া ইউনিয়ন হেলাঞ্চী গ্রামের একটি ভোট কেন্দ্রে নৌকার প্রতীকের সমর্থকরা ঈগল প্রতীকের এজেন্ট সাবেক ইউপি সদস্য সাধনকে কুপিয়ে গুরুতর জখম করে । এছাড়া রোহিতা ইউনিয়নের গাঙ্গুলিয়া গ্রামের একটি ভোট কেন্দ্রে ঈগল প্রতীকের ওপর এক এজেন্টকে কুপিয়ে আহত করে নৌকার সমর্থকরা।
শার্শার বেনাপোল পৌর সদরের মহিলা মাদ্রাসা ভোট কেন্দ্রে নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিনের সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আমল লিটনের তিন সমর্থক জখম হয়েছেন। আহত মেহেদী হাসান, উজ্জল ও জুয়েল রানা জানান, ভোট গ্রহণের কিছু সময় পর নৌকার প্রতীক সমার্থক ও বেনাপোল পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজান ও তার ভাই হাসান, সহযোগী ইকবালসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র সহকারে তাদের ওপর হামলা করে। এসময় ইকবাল জুয়েল রানার পেটে ছুরিকাঘাত করে। এছাড়া অপর দুইজনকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।