৮ বছর প্রেম ও ৬ বছর দাম্পত্যের পর বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল সবুজ মিয়ার

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা ।। ৮ বছরের প্রেম ও ৬ বছরের সংসারের পর স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রনগর গ্রামের সবুজ মিয়া। সোমবার সন্ধ্যার আগে তিনি এ কাজ করেন। দীর্ঘদিন প্রেম করার পর ২০১৮ সালে রুদ্রনগর গ্রামের মিন্টু মিয়ার ছেলে সবুজ মিয়া বিয়ে করেন নিজ পছন্দের পাত্রী চুয়াডাঙ্গা শহরের কানাপুকুরপাড়ার এক মেয়েকে। বিয়ের শুরুতে বেশ সুখে-শান্তিতে থাকলেও দেড় বছরের মাথায় সবুজের পিতা ও মায়ের কাছ থেকে আলাদা হতে বলেন তার স্ত্রী । এ অবস্থায় দাম্পত্যের সাড়ে চার বছরের মাথায় আলাদা হওয়া নিয়ে শুরু হয় দ্ব›দ্ব, অশান্তি। পরিশেষে গত ২৯ সেপ্টেম্বর স্ত্রীর দেওয়া তালাকনামা সবুজ মিয়ার হাতে আসে। এরপর সবুজ নিজের অতীত ভুল ছিলো মনে করে দেড় মণ দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করেন।

সবুজ মিয়া আরও জানান, স্ত্রীর অশান্তির কারণে আমি তাকে নিয়ে ঢাকায় চলে যাই। ঢাকাতে প্রায় সাড়ে ৪ বছর বেশ ভালোই ছিলাম। তারপর আবার গ্রামের বাড়িতে ফিরে আসি আমরা। গ্রামে আসার পর থেকে আবার শুরু হয় অশান্তি। আমাকে মানসিকভাবে বেশ অশান্তিতে রাখে আমার স্ত্রী। কিন্তু আমি আমাদের মেয়ের মুখের দিকে তাকিয়ে অনেক সহ্য করে তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তার সকল চাওয়া-পাওয়া আমি পূরণ করেছি সব সময়। কিন্তু আমার স্ত্রী সবসময় আমাকে মানসিক অশান্তির মধ্যে রাখতো। গত রোববার (২৯ সেপ্টেম্বর) আমাদের বিয়ে বিচ্ছেদ হয়। যার কারণে আমি দুধ দিয়ে গোসল করে ঘরে উঠলাম। আমি খুব খুশি ও পাপমুক্ত হলাম। কারণ দীর্ঘ দেড় বছর আমার নামে মিথ্যা মামলা দেওয়ায় অনেক ভোগান্তি পোহাতে হয়েছে আমাকেসহ আমার পরিবারকে।

তার এই দুধ দিয়ে গোসল করার খবর শুনে গ্রামের শ শ নারী-পুরুষ সেখানে তাকে দেখতে ভিড় জমান।

এ বিষয়ে স্থানীয়রা জানান, সবুজ মিয়া প্রেম করে বিয়ে করে। বিযের পর থেকে বউ নিয়ে সে এ পর্যন্ত তার পিতা-মায়ের সাথে একসাথে সংসার করতে কোনভাবেই তার বউকে রাজি করাতে পারেনি।