৬ কেজি গাঁজাসহ বাস যাত্রী আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ নড়াইল এক্সপ্রেসের একটি বাসের ভেতর থেকে ৬ কেজি গাঁজাসহ তামিম ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বুধবার সন্ধ্যায় যশোর-নড়াইল সড়কের ফতেপুরের বিজলী এলপিজি অ্যান্ড ফিলিং স্টেশনের কাছে এই অভিযান চলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুন জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারা যশোর-নড়াইল সড়কের ফতেপুর বিজলী এলপিজি অ্যান্ড ফিলিং স্টেশনের কাছে অবস্থান নেন।

এ সময় যশোরমুখি নড়াইল এক্সপ্রেসের একটি বাস আসতে দেখে দাঁড় করানোর জন্যে সংকেত দেওয়া হয়। চালক গাড়ি থামালে ভেতরে যাত্রীদের তল্লাশি চালিয়ে তামিম ইসলাম নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছে থাকা স্কুলব্যাগের ভেতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক তামিম ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতথখালী সরদার পাড়ার মিন্টু সরদারের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।