১৬ বছরে কী হয়েছে ভুলে গিয়ে সুষ্ঠু নির্বাচনের রেকর্ড গড়তে চায় নির্বাচন কমিশন

ঝিকরগাছায় যশোরের জেলা প্রশাসক

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতেই হবে।

তিনি বলেন, বিগত ১৬ বছরের নির্বাচনে কী হয়েছে তা ভুলে গিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে একটি সুষ্ঠু নির্বাচনের রেকর্ড গড়তে চায় নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার সকালে যশোরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন।

বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মো. নূরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম, সেক্রেটারি নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, বেজিয়াতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. দ্বীন ইসলাম, জাতীয় পাটির সভাপতি অধ্যাপক রেজাউল হোসেন, সম্মিলনী মহিলা কলেজের অধ্যক্ষ মো. আহসানুর রহমান, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন, বাকঁড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সামছুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পলাশ হোসেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি মো. তরিকুল ইসলাম প্রমুখ।