১৫৯জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি : এ পর্যন্ত মারা গেছেন ৯৭জন

0

লোকসমাজ ডেস্ক॥ গত ২৪ ঘণ্টায় ১৫৯জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১২৪জন। নভেম্বরের ১৩ দিনে ১ হাজার ৮৪৮জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরের ৭ হাজার ৮৪১ হাসপাতালে ভর্তি হয়েছেন। আগস্ট ৭ হাজার ৬৯৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। ডেঙ্গু জ্বরে এ বছর এখন পর্যন্ত মারা গেছেন ৯৭জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৬৭৭জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৫৪২জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৩৫জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ২৫ হাজার ৫০৩ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৪হাজার ৭২৯জন।