হয় না ইসলাম ধর্মের ক্লাস! পাইকগাছার জিরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে দুই জন শিক্ষক দিয়ে

0

জিএম মিজানুর রহমান, পাইকগাছা (খুলনা) খুলনার পাইকগাছায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুজন শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। ৩৪ বছর ধরে কোন মুসলিম শিক্ষক না থাকায় ইসলাম ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত মুসলিম শিক্ষার্থীরা।

উপজেলার দেলুটি ইউনিয়ের উত্তর জিরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৯০ সালে প্রতিষ্ঠিত। শিক্ষার্থী সংখ্যা  মাত্র ৩৪ জন। প্রাক শিক্ষার্থী  ১৪ জন। প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষক সংখ্যা ৩ জন। প্রধান শিক্ষক অসুস্থ। একজন শিক্ষক পিটিআই প্রশিক্ষণে থাকায়  দীর্ঘদিন ধরে মাত্র ১ জন শিক্ষিকা দিয়ে চলছে পাঠদান কার্যক্রম। এদিকে প্রতিষ্ঠাকাল থেকে কোন মুসলিম শিক্ষক না থাকায় ইসলাম ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত মুসলিম ছাত্র-ছাত্রীরা। তবে সহকারী শিক্ষিকা নমিতা রাণী মন্ডল ইসলাম ধর্ম বিষয়ে পাঠদান দিয়ে আসছেন বলে জানান। ১ টি ক্লাসে  ১ টি বিষয়ে পাঠ দানের সময় ৩০ মিনিট। সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত একজন শিক্ষিকা প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০ টি বিষয়ে পাঠদান করছেন বলে জানান।

অভিভাবক কুন্টলিকা দাস বলেন, এভাবে কোন শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারেনা।

প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল বলেন, আমি খুব অসুস্থ। তারপর নিজেও মাঝে মাঝে ক্লাস নিয়ে আসছি। শিক্ষক স্বল্পতার কারণে ছাত্র- ছাত্রীর সংখ্যা কম।

উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন, শিক্ষক বদলির বিষয়টি অনলাইনে আবেদন করতে হয়। এ পর্যন্ত কেউ আবেদন করেনি। তাছাড়া শিক্ষক সংকট রয়েছে। আগামীতে শিক্ষক  পেলে দেওয়া হবে।