হাসপাতালে অসুস্থদের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ চুড়ামনকাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেবের মাতা মিনি বেগম, উপশহর বিএনপি নেতা আলী কদরের স্ত্রী পারুল আক্তার, বাবুল হোসেন ও দৈনিক লোকসমাজের চিফ ফটো সাংবাদিক হানিফ ডাকুয়ার পুত্র লাদেন ডাকুয়া গুরুতর অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিজ বাড়িতে অসুস্থ হলে তাদেরকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অসুস্থতার খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত গতরাতে হাসপাতালে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এরপর আরও কয়েকজন রোগীকে তিনি দেখতে যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বাযক কমিটির সদস্য আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চুড়ামনকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, বিএনপি নেতা আবু তালেব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।