যবিপ্রবির নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে জীবননাশের হুমকির অভিযোগ অফিস সহায়কের জিডি

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নিরাপত্তা প্রহরী বদিউজ্জামান বাদলের বিরুদ্ধে জীবন নাশের হুমকি দেয়ার অভিযোগ তুলে থানায় সাধারন ডায়েরি করেছেন বিশ্ববিদলায়ের অফিস সহায়ক আরিফুল ইসলাম শাহীন। গেল ২১ আগস্ট তিনি কোতয়ালী থানায় ডায়েরি করেন। ডায়েরিতে তিনি বলেন, ওই দিন বেলা ১২টার দিকে তার সহকর্মী কেএম আরিফুজ্জামান সোহাগের সাথে কথা বলায় বদিউজ্জামান বাদল ক্ষোভে ফুঁসে ওঠে। পরে সে তার ব্যবহৃত ০১৭৭৫০৯৫০৪০ নাম্বার েেমাবাইল ফোন থেকে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এমনকি জীবন নাশের হুমকি দেয়। আরিফুল ইসলাম শাহিন আরও বলেন, সে তাকে বড় ধরণের ক্ষতি করতে পারে। এঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।