হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট

0
নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগে নোয়াখালী-৬ আসনের জাতীয় নাগরিক পার্টি সমর্থিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণার দাবি জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।। ফাইল ছবি: সংগৃহীত

নোয়াখালী-৬ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করার দাবি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। নির্বাচনের হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে এই আইনি আবেদনটি করা হয়।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল বা শূন্য ঘোষণার পাশাপাশি এ বিষয়ে তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা জারির আবেদন জানানো হয়েছে।

রিট আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।