হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ী পুকুর সংস্কারের দাবিতে মানববন্ধন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঐতিহ্যবাহী দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ী ভবন সংলগ্ন পুকুর সংস্কারের দাবিতে ইমামবাড়ীর বর্তমান কমিটির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন শহর থেকে আসা সহস্রাধিক নারী-পুরুষের উপস্থিতিতে এই মানববন্ধন হয়।

ইমামবাড়ী কমিটির সভাপতি মো. এহতেশাম উল আলম প্রতীকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ শিয়া উলামা কাউন্সিলের সভাপতি হুজ্জাতুল ইসলাম মাওলানা ইব্রাহীম খলীল রাজাভী এবং ইনকিলাব এ মাহদী মিশনের পরিচালক ও ইমামবাড়ীর সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম।
মানববন্ধনকালে জানানো হয়, সংস্কারের অভাবে যশোরের ঐতিহ্যবাহী দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ী ভবনটি সংলগ্ন পুকুরে ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।