হতাহতের সংখ্যা জানতে হাসপাতাল ও কবরস্থানে চিঠি দেবে ট্রাইব্যুনাল

0

লোকসমাজ ডেস্ক॥ ছাত্র-জনতার ওপর গুলি, হত্যা, আহত-নিহতের তথ্য চেয়ে সারাদেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, কবরস্থানসহ সকল জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে এ চিঠি দেওয়া হবে।  সোমবার এ বিষয়টি জানিয়েছেন তদন্ত সংস্থার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগসহ তাদের সহযোগী সংগঠনের হাতে যারা নিহত হয়েছেন তাদের তথ্য সংগ্রহ করতে আমরা চিঠি ইস্যু করব। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামসহ চারজন প্রসিকিউর নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন রোববার থেকে।