ঝিনাইদহে নিরাপদ সড়ক দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। রোববার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ’র) আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে বিআরটিএ মিলনাতায়নে আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালিদ হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৈশলি আনোয়ার পারভেজ, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, বিআরটিএ সহকারী পরিচালক আতিয়ার রহমান, মোটরযান পরিদর্শক এস এম সবুজ, হাইওয়ে পুলিশের আরাপপুর থানার (ওসি) মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মোর্শেদ প্রমুখ।