স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল শাহবাগ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে এ আন্দোলন শুরু হয়। তবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন বিক্ষোভকারীরা।

শহীদ ওসমান হাদির জানজা শেষ করে মিছিল নিয়ে ছাত্র-জনতা শাহবাগে আসতে শুরু করে। এ সময় তাদের নানা ধরনের স্লোগান দিতে দেখা গেছে।

সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে শিক্ষার্থী-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।