স্বপ্নের বছর শুরুর আশায় ফিল্ডিংয়ে বাংলাদেশ

0

লোকসমাজ ডেস্ক॥ নতুন বছরের প্রথম দিন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। শনিবার (১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় ভোর ৪টায়) মাউন্ড মাঙ্গানুই ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে কিউই অধিনায়ক টম লাথামের দলকে ব্যাট করার আমন্ত্রণ জানান সফরকারী কাপ্তান মুমিনুল হক। দুই ম্যাচের এ টেস্ট সিরিজের মধ্য দিয়ে প্রায় পৌনে তিন বছর পর সাদা পোশাকে এ দু-দল মুখোমুখি হলো। ২০১৯ সালে কিউইদের বিপক্ষে তাদের মাটিতে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেবার ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশ একাদশ:
(১) সাদমান ইসলাম, (২) মাহমুদুল হাসান জয়, (৩) নাজমুল হোসেন শান্ত, (৪) মুমিনুল হক (অধিনায়ক), (৫) মুশফিকুর রহিম, (৬) লিটন দাস, (৭) ইয়াসির আলী, (৮) মেহেদি হাসান মিরাজ, (৯) তাসকিন আহমেদ, (১০)এবাদত হোসেন ও (১১) শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ:
(১) টম লাথাম (অধিনায়ক), (২) উইল ইয়ং, (৩) ডেভন কনওয়ে, (৪) রস টেলর, (৫) হেনরি নিকোলস, (৬) টম ব্লুনডেল, (৭) রাচিম রাবিন্দ্রা, (৮) কাইল জেমিসন, (৯) টম সাউদি, (১০) নেইল ওয়েগনার ও (১১) ট্রেন্ট বোল্ড।
২০১৯ সালের ১৫ মার্চ জুমার নামাজ চলাকালে আল নূর মসজিদ এবং ক্রাইস্টচার্চে লিনউড ইসলামিক সেন্টারে সংগঠিত সন্ত্রাসী গুলিবর্ষণের ঘটনা ঘটে। নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এ সন্ত্রাসবাদী হামলায় প্রায় ৫০ জন নিহত ও আরও ৫০ জনের মতো মারাত্মকভাবে আহত হন।