সৌদি আরবে মারা গেলেন নড়াইলের গোলাম রব্বানী

0

নড়াইল অফিস ॥ সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নড়াইলের গোলাম রব্বানী শিকদার (৪৪)। তিনি নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের শামছার রহমান শিকদারের ছেলে এবং সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরার ছোট ভাই। গত শুক্রবার (৬ মার্চ) বাদজুম্মা তিনি মারা যান। তুলারামপুরের শহীদ পরিবারের সন্তান গোলাম রব্বানী শিকদার সৌদি আরবে সিকিউরিটি অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং দাম্মাম নগরীতে বসবাস করতেন। গোলাম রব্বানীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।